1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

তুমুল সমালোচনায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ এপ্রিল, ২০১৭
  • ৬৩ বার পড়া হয়েছে

সিরিয়ায় কেমিক্যাল অস্ত্র ব্যবহারের নির্মমতা তুলে ধরতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসার। তিনি বলেছেন, হিটলার পর্যন্ত কেমিক্যাল অস্ত্র ব্যবহারের নিম্নস্তরে পৌঁছেননি।

তার এই মন্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে মার্কিন সংবাদমাধ্যমে। বলা হতে থাকে, যেখানে জার্মান স্বৈরশাসক অ্যাডলফ হিটলার ইহুদীসহ তার বিরোধীদের নির্বিচারে হত্যায় গ্যাস চেম্বারে নির্যাতন চালাতেন, যেখানে তাকে মানুষ ও মানবতাকে হত্যার কুখ্যাত খলনায়ক মনে করা হয়, সেখানে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক প্রাসাদের মুখপাত্রের এমন মন্তব্য অনভিপ্রেত-কাণ্ডজ্ঞান হীন।

মঙ্গলবার (১১ এপ্রিল) হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংকালে স্পাইসার সিরিয়ায় কেমিক্যাল অস্ত্র ব্যবহারের নির্মমতা তুলে ধরতে গিয়ে বলেন, সেখানে নির্মমতা এমন পর্যায়ে পৌঁছেছে… এমনকি হিটলার পর্যন্ত কেমিক্যাল অস্ত্র ব্যবহারের নিম্নস্তরে পৌঁছেননি।

তার এই বক্তব্যে সমালোচনার ঝড় উঠলে পরে একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মাফ চেয়ে নেন শন স্পাইসার। তিনি দাবি করেন, তিনি আসলে নির্মমতা বোঝাতে গিয়ে সঠিক তুলনাটা করতে পারেননি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র প্রশাসন মনে করে রাশিয়ার মদতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাহিনী ক’দিন আগে কেমিক্যাল অস্ত্র ব্যবহার করে বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করেছে। যদিও রাশিয়া এবং সিরিয়া উভয়েই তা উড়িয়ে দিয়ে প্রেসিডেন্টের বিদ্রোহীদের ওপর দায় চাপিয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!