1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

তামাক নিয়ন্ত্রণ ইস্যুতে অন্য মন্ত্রীরা আসেন না!

  • আপডেট হয়েছে : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ১৮৯ বার পড়া হয়েছে

তামাক নিয়ন্ত্রণ ইস্যুতে অন্য মন্ত্রীরা কেন আসেন না, তা নিয়ে প্রশ্ন রেখেছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে ‘খসড়া জাতীয় তামাক নিয়ন্ত্রণ নীতি ও স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবস্থাপনা নীতিমালা: চূড়ান্তকরণের আবশ্যকতা ও করণীয়’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ প্রশ্ন তোলেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, নিজে যেহেতু ধূমপান করি না, তাই বিষয়টিতে আন্তরিকতা রয়েছে। তবে সব মন্ত্রণালয়ের সহযোগিতা না পেলে শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গড়া যাবে না।

মন্ত্রী বলেন, বিষয়টির সঙ্গে অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি বিভাগ জড়িত। দেখা যায় এ ধরনের আয়োজনে আমি ছাড়া আর কেউ আসেন না। অথচ সবাই মিলেই কথা বলা দরকার।

স্বাস্থমন্ত্রী বলেন, এই নীতি দু’টি প্রণয়নে সময় বেশি লাগলেও এগুলো শিগগিরই পাস করা হবে। তারপরেই প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪০ সালের আগে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ এবং বাস্তবায়ন করা হবে। তবে বিশাল এ কর্মযজ্ঞ এককভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে বাস্তবায়ন সম্ভব নয়।
তাই সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তামাক নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি সমন্বিত কর্ম-পরিকল্পনা নিতে হবে যেখানে সব মন্ত্রণালয় সুনির্দিষ্ট দায়িত্ব পালন করবে।

দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ারের সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য রাখেন, জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!