1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

জাতিসংঘের সর্বকনিষ্ঠ শান্তিরদূত মালালা ইউসুফজাই

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
  • ৬৪ বার পড়া হয়েছে

শান্তিতে নোবেল জয়ী পাকিস্তানের মালালা ইউসুফজাইকে জাতিসংঘের শান্তিদূত করা হয়েছে। মালালাই হলেন এ বিষয়ে জাতিসংঘের সর্বকনিষ্ঠ দূত।
১৯ বছর বয়সী এ-লেভেল পড়ুয়া এই তরুণী নারী শিক্ষার ওপর বিশেষ দৃষ্টি রাখবেন।
নারী শিক্ষার পক্ষে প্রচারণা চালানোর জন্য ২০১২ সালে পাকিস্তানে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তালেবান জঙ্গিদের হামলায় মালালা গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসায় তিনি সেরে উঠেন।
নিউইয়র্কে পদটি গ্রহণকালে মালালা বলেন, ‘আমাদের মাধ্যমেই পরিবর্তন আসছে এবং এটা এখন থেকেই শুরু হওয়া উচিত।’
তিনি আরো বলেন, ‘যদি আপনি আমার ভবিষ্যতকে উজ্জ¦ল দেখতে চান, তবে আপনাকে আর কারো জন্য অপেক্ষায় না থেকে এখন থেকেই কাজ শুরু করতে হবে।’
জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস তাকে ‘বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়-সবার জন্য শিক্ষা’র প্রতীক হিসেবে অভিহিত করেছেন।
গত মাসে মালালা জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় তাকে এ লেভেল সম্পন্ন করার পর রাজনীতি, দর্শন ও অর্থনীতিতে ভর্তি হওয়ার প্রস্তাব দেয়।
তবে কোন বিশ্ববিদ্যালয় তাকে এই প্রস্তাব দিয়েছে তিনি তা নিশ্চিত করেননি।
তবে এর আগে তিনি জানিয়েছিলেন, অক্সফোর্ড কলেজে একটি ডিগ্রি কোর্সে ভর্তির জন্য তিনি সাক্ষাতকার দিয়েছেন।
কলা, সাহিত্য, বিজ্ঞান, বিনোদন, ক্রীড়া ও জনজীবনের অন্যান্য ক্ষেত্র থেকে বিশিষ্ট ব্যক্তিত্বদের জাতিসংঘের শান্তিদূত হিসেবে নির্বাচিত করা হয়।
এর আগে মোহাম্মাদ আলি, জর্জ ক্লুনি, মাইকেল ডগলাস, লিওনার্দো ডিক্যাপ্রিও, স্টিভ ওয়ান্ডার ও চার্লিজ থেরনকে জাতিসংঘের শান্তিদূত হিসেবে দায়িত্ব পালন করেন।সূএ বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!