1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

চট্টগ্রামে টানা বর্ষণে নগরের বিভিন্ন এলাকা জলাবদ্ধতা,চরম বিপাকে নগরবাসী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭
  • ৬৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামে নগরের বিভিন্ন এলাকা পানিতে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। এতে চরম বিপাকে পড়েছেন নগরবাসী। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজার, ষোলশহর, প্রবর্তক মোড়, জিইসি, চান্দগাঁও, হেমসেন লেন, হালিশহর, বাকলিয়া, আগ্রাবাদ, শুলকবহর, কাপাসগোলা, সিডিএ আবাসিক এলাকা সহ বেশ কয়েকটি এলাকা পানির নীচে তলিয়ে যায়। হাঁটু থেকে কোমরপানিতে ডুবে গেছে সড়ক। প্রধান সড়ক থেকে অলিগলি, এমনকি ঘরবাড়িতে ঢুকে পড়েছে পানি।

পানির মধ্যে আটকা পড়েছে শত শত যানবাহন। এতে যানবাহন চলাচল কমে যাওয়ায় নির্দিষ্ট গন্তব্যে যেতে বাড়তি ভাড়া গুণতে হচ্ছে নগরবাসীর। চরম ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, বর্ষার আগে সিটি করপোরেশন খালগুলো খনন না করায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া দপ্তর জানায়, সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘণ্টায় চট্টগ্রামে ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এক পথচারী বলেন, সকাল ১০টায় বহদ্দারহাট যাওয়ার জন্য আগ্রাবাদের বাসা থেকে বের হয়েছেন তিনি। কিন্তু জিইসি পর্যন্ত এসে আটকে গেছেন। পানির জন্য গাড়ি চলছে না।

আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমেদ সাংবাদিকদের বলেন, কালবৈশাখীর সঙ্গে ভারি বর্ষণ শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে এজন্য কোনো সংকেত দেখাতে বলা হয়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!