1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

গুলশানে হামলার পরিকল্পনাকারী রাজীব গান্ধীকে গাইবান্ধায় আবারও ৭ দিনের রিমান্ডে

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
  • ৭২ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি: গুলশানের হলি আর্টিজানে হামলার পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মালঞ্চা গ্রামের জঙ্গি তুহিন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গাইবান্ধার বিচারিক হাকিম আদালতে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক সঞ্চিতা রাণী বিশ্বাস ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম ৭দিনের রিমান্ড মঞ্জুরের কথা স্বীকার করেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুত্রে জানা গেছে, ২০১৬ সালের ৯ জুন গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে রাজীব গান্ধীর গ্রামের বাড়িতে নাশকতা চালানোর জন্য জেএমবির সদস্যদের গোপন বৈঠক চলছিল। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। টের পেয়ে জঙ্গি সদস্যরা পুলিশের উপর হামলা ও গুলি চালাতে চালাতে পালিয়ে যায়। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের সাথে বন্দুকযুদ্ধে জঙ্গি তুহিন মিয়া (৩৫) নিহত হয়। এসময় ঘটনাস্থল থেকে বেশকিছু গোলা বারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এনিয়ে ওইদিনই রাজীব গান্ধীসহ কয়েকজনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এই হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন জানানো হয়। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, রাজীব গান্ধীর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে। তাঁদের আদি বাড়ি পাশের সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের রাঘবপুর ভুতমারা (চকদাতেয়া) গ্রামে। মালঞ্চা গ্রামের মৃত ওসমান মুন্সির ছেলে জাহাঙ্গীর ওরফে রাজীব গান্ধী।

গত ১৩ জানুয়ারি রাত সাড়ে ১১টায় জাহাঙ্গীর আলমকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করে পুলিশ। গুলশান হামলায় জড়িত যে কয়জনকে জীবিত ধরা হয়েছে, তাঁদের মধ্যে রাজীব গান্ধী অন্যতম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজীব গান্ধী গুলশান ও শোলাকিয়া হামলায় জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করে।পুলিশের অভিযানে নিহত জঙ্গি নেতা তামিম চৌধুরী ও নুরুল ইসলাম ওরফে মারজানের সঙ্গে গুলশান হামলার পরিকল্পনায় তিনি সরাসরি জড়িত ছিলেন।  এ ছাড়া জাপানি নাগরিক কুনিও হোশি, টাঙ্গাইলের দরজি নিখিল চন্দ্র জোয়ারদার, পাবনার পুরোহিত নিত্যরঞ্জন পাণ্ডে, রংপুরের মাজারের খাদেম রহমত আলী, কুষ্টিয়ার চিকিৎসক সানাউর, পঞ্চগড়ের পুরোহিত যজ্ঞেশ্বর, দিনাজপুরের হোমিও চিকিৎসক ধীরেন্দ্রনাথ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীসহ ২২টি হত্যার ঘটনায় সে পরিকল্পনাকারী ছিল।

এছাড়া গত ২০১৬ সালের ৮ ফেব্রুয়ারি ভোরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের মধ্যপাড়া এলাকার ব্যবসায়ী তরুণ দত্ত (৩৮) এবং ২০১৬ সালের ২৫ মে একই উপজেলার মহিমাগঞ্জ বাজারের জুতা ব্যবসায়ী দেবেশ চন্দ্র প্রামাণিক (৬৮) হত্যা মামলার আসামি। এই দুই হত্যা মামলার অভিযোগপত্রে জাহাঙ্গীরের নাম আছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!