1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

গাইবান্ধায় শিক্ষকের বিরুদ্ধে শোকজ প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাশ বর্জন

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ৭০ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর হাইস্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রীরা তাদের প্রিয় ৬ সিনিয়র শিক্ষকের বিরুদ্ধে ম্যানেজিং কমিটির শোকজের প্রতিবাদে গতকাল বুধবার ক্লাশ বর্জন করে বিক্ষোভ প্রদর্শন করে। পরিস্থিতি অবনতির আশংকায় কলেজ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

ওই স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, ম্যানেজিং কমিটির কতিপয় সদস্য দীর্ঘদিন থেকে অহেতুক শিক্ষকদের নানাভাবে হয়রানি করছিলেন। তারা শিক্ষাঙ্গনে যখন তখন ঢুকে প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজে নানাভাবে বাধার সৃষ্টি করছিলেন। এনিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এদিকে গত পহেলা বৈশাখ স্কুলের মঙ্গল শোভাযাত্রায় ৬ শিক্ষক অনুপস্থিত থাকার কারণে গত ১৫ এপ্রিল ওই ম্যানেজিং কমিটির সদস্যরা সভাপতির অনুপস্থিতিতে এক জরুরী সভা আহবান করেন। তারা মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণ না করায় ওই ৬ শিক্ষকের বিরুদ্ধে কৈফিয়ত তলবে (শোকজ) করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ওইদিনই তারা ওই শিক্ষকদের কাছে শোকজের পত্র পাঠিয়ে দেন। তারা হচ্ছেন স্কুলের সহকারি প্রধান শিক্ষক তৈয়ব আলী, কলেজ বিভাগের সহকারি অধ্যাপক রোকসানা আকতার, প্রভাষক শিল্পী আকতার, সিনিয়র শিক্ষক রণজিত কুমার সরকার, মোকছেদ আলী ও মতিন চৌধুরী। গতকাল বুধবার এ খবর জানার পর স্কুল ও কলেজ সেকশনের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং ক্লাশ বর্জন করে তারা মাঠে বেরিয়ে আসে। এসময় স্কুলে ওইসব ম্যানেজিং কমিটির সদস্য অধ্যক্ষের কক্ষে অবস্থান নিলে শিক্ষার্থীরা অফিস কক্ষটি ঘেরাও করে রাখে। পরিস্থিতির অবনতির আশংকায় অধ্যক্ষ আব্দুল মতিন থানায় খবর দিলে পুলিশ সদস্যদের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল এবং লক্ষ্মীপুর বন্দরের বিশিষ্টজনরা সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এসময় শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন অব্যাহত রাখে। একপর্যায়ে চেয়ারম্যানসহ উপস্থিত বিশিষ্টজনরা শোকজ প্রত্যাহার এবং অতিউৎসাহী জনৈক ম্যানেজিং কমিটির সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন বন্ধ এবং ক্লাশ বর্জন করে শিক্ষাঙ্গন ত্যাগ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে থমথমে অবস্থা বিরাজ করছিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!