1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

গাইবান্ধায় বিয়ের দাবিতে প্রেমিকার অনশন-বিষপান অবশেষে প্রতারক প্রেমিক কারাগারে

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ১১১ বার পড়া হয়েছে

খরববাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন-বিষপানের ঘটনায় অবশেষে অভিযুক্ত প্রেমিক শাকিল মিয়াকে (২২) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ রোববার বিকেলে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

পলাশবাড়ী থানার ওসি মাহমুদুল আলম জানান, রোববার দুপুরে শাকিলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন প্রেমিকা শ্যামা আক্তারের মা নূরজাহান বেগম। মামলা নং-১৬।

শাকিল মিয়া পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের শাইনদহ গ্রামের আবুল হোসেনের ছেলে এবং শ্যামা আক্তার একই উপজেলার আসমতপুর গ্রামের আব্দুল গফ্ফার মিয়ার মেয়ে। শ্যামা পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজে এইচএসসি প্রথম বর্ষে অধ্যায়নরত।

স্থানীয়রা জানান, শাকিল মিয়ার (২২) সঙ্গে শ্যামার দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক চলে আসছিল। পরবর্তীতে শাকিল শ্যামার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।

একপর্যায়ে শুক্রবার গাইবান্ধা সদরের বল্লমঝাড় ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের দুলা মিয়ার মেয়ে টুনির সঙ্গে  শাকিলে বিয়ের আয়োজন করে শাকিলের পরিবার।

এদিকে, বিষয়টি জানতে পেরে ওই দিন সকালে প্রেমিকা শ্যামা বিয়ের দাবিতে শাকিলের বাড়িতে গিয়ে অবস্থান নেয়। এসময় শালিকের পরিবারের সদস্যরা শ্যামাকে বাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টা করলে একপর্যায়ে শ্যামা সেখানেই বিষপান করে।

খবর পেয়ে পলাশবাড়ী থানার ওসি মাহমুদুল আলম দুপুরে মেয়েটি উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!