1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

গাইবান্ধায় বাসদের বিক্ষোভ মিছিল সমাবেশ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭
  • ১১১ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তিঃ দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে ভারতের সাথে সামরিক চুক্তি করার ষড়যন্ত্রের প্রতিবাদ ও তিস্তাসহ সকল অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বৃহস্পতিবার গাইবান্ধা জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ মাকর্সবাদী এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

পরে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ মাকর্সবাদী আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, সদস্য সচিব কমরেড মনজুর আলম মিঠু প্রমুখ।

বক্তারা বলেন, ভারত একটি সাম্রাজ্যবাদী রাষ্ট্র, আশেপাশের দেশের উপর অর্থনৈতিক সামরিক রাজনীতিক কৃতিত্ব প্রতিষ্ঠা করে শোষণ-লুটপাট করে। তারই অংশ হিসেবে বাংলাদেশের উপর কৃতিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সামরিক চুক্তি করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশের নতজানু শাসক গোষ্ঠী ভারতের সেই ষড়যন্ত্র সফল করার কাজ করছে। ভারত সরকার ইতিপূর্বে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত প্রায় সবকটি নদীতে বাঁধ দিয়ে আন্তর্জাতিক নিয়ম-নীতি লংঘন করে একতরফা পানি প্রত্যাহার করেছে।

নতুন করে ব্রহ্মপুত্রের উজানে আন্তঃনদী সংযোগ প্রকল্প করে দেশের প্রায় ৭০ ভাগ পানি আসার রাস্তা বন্ধ করে দেশকে মরুভূমির দিকে ঠেলে দিচ্ছে। ভারতের এই বেআইনী পানি আগ্রাসনের প্রতিবাদ বাংলাদেশের নতজানু শাসকরা করেনা। সেই জন্যই প্রয়োজন ভারতের সাম্রাজ্যবাদী আগ্রাসন ও নতজানু আওয়ামী জোট সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন। নেতৃবৃন্দ বাংলাদেশ ও ভারতের শাসক শ্রেণীর লুটপাটের স্বার্থে সুন্দরবন বিধ্বংসী রামপাল প্রকল্পসহ সকল গণবিরোধী উদ্যোগ এবং চুক্তির বিরুদ্ধে দুই দেশের সাধারণ জনগনকে ঐক্যবদ্ধ হয়ে গণ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!