শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

খবরের খোঁজে গিয়ে সেরা সুন্দরীর মুকুট সাংবাদিকের মাথায়

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ৬৪ বার পড়া হয়েছে

গিয়েছিলেন খবরের খোঁজে। ফিরে এলেন নিজেই খবর হয়ে। কীভাবে? সৌন্দর্য প্রতিযোগিতার বিজেতার! এমনই অভিনব ঘটনা ঘটেছে ব্রিটেনের লরা গুডারহ্যামের সঙ্গে। ২৪ বছরের লরা দ্য গ্রিমসবি টেলিগ্রাফ-এ সাংবাদিক হিসেবে কাজ করেন। সম্প্রতি ২০১৭ মিস গ্রেট গ্রিমসবি অ্যান্ড ডিসট্রিক্ট সৌন্দর্য প্রতিযোগিতার অডিশনে খবরের খোঁজে হাজির হয়েছিলেন লরা।

সেখানেই অডিশন সংক্রান্ত খবর সংগ্রহ করছিলেন তিনি। আর তখনই চোখে পড়ে যান গতবারের বিজয়ী মিলি মার্গারেটের। ৩ বারের প্রাক্তন চ্যাম্পিয়ন লরাকে দেখেই প্রতিযোগিতায় অংশ গ্রহণের প্রস্তাব দেন।

‘প্রথমে আমি রাজি হচ্ছিলাম না। অস্বস্তি হচ্ছিল র‌্যাম্পে হাঁটব ভেবে। আমি এটা করতে চাইনি জীবনে। কিন্তু, পরে রাজি হলাম।’ বলছিলেন লরা। আর রাজি হয়েই বাজি মেরে দেন তিনি।

একের পর এক রাউন্ড পেরিয়ে সোজা ফাইনাল। এবং সেখানেও সেরা সুন্দরীর মুকুট মাথায়। গোটা ঘটনা কোনো রূপকথার থেকে কম নয়।

সৌন্দর্য প্রতিযোগিতা থেকে প্রাপ্ত পুরস্কার অর্থ চ্যারিটিতে দান করতে চেয়েছেন তিনি। তবে এবার কী? মডেলিং না সাংবাদিকতা? লরা জানিয়েছেন, নতুন অভিজ্ঞতা অর্জন করতেই নতুন পেশায় যোগ দেবেন তিনি।

সূত্র : এই সময়

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft