মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী

‘কান’ চলচ্চিত্র উৎসব মাতাবেন দীপিকা, ঐশ্বরিয়া ও সোনম

  • আপডেট হয়েছে : রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭
  • ৬১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: হলিউডে অভিষেকের পর থেকে বক্স অফিসের রেকর্ড ভেঙেছেন দীপিকা পাড়ুকোন। কাজের সুবাদে হলিউডের বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও দেখা গিয়েছে তাকে। বেশকিছু দিন আগে দীপিকা আন্তর্জাতিক কসমেটিক্স ব্র্যান্ড লরেল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন।

আসছে ১৭ মে থেকে শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব।ভারতীয় মিডিয়া বলছে, এবার ‘কান’ চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটবেন তিনি। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বহু বছর ধরে কান উৎসবে যাচ্ছেন ঐশ্বরিয়া, সোনম কাপুর। এবার তাদের পথেই হাঁটছেন দীপিকা। ঐশ্বরিয়া রায় বচ্চন, দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর লরেলের এই তিন ব্র্যান্ড অ্যাম্বাসেডর উৎসবের কোন দিন গ্ল্যামার ছড়াবেন, সেটা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। আর এই তিন বলিউড সুন্দরীর সঙ্গে থাকবেন জুলিয়ান মুর ও ইভা লনগিরায়াদের মত আবেদনময়ী হলিউড সুন্দরীরা।

উল্লেখ্য, কান উৎসবে ২০০২ সাল থেকেই অংশ নিচ্ছেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া। সোনম কাপুর অংশ নিচ্ছেন ২০১১ সাল থেকে। তবে দীপিকা এবারই প্রথম কান উৎসবে অংশ নিতে যাচ্ছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft