1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এমপিদের পেইজ ভেরিফাইড করবে ফেসবুক: তারানা হালিম

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

ফেসবুক কর্তৃপক্ষ সব সংসদ সদস্যদের (এমপি) পেইজ ভেরিফাইড করে দেবেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ফেসবুক কর্তৃপক্ষের জন্য বৈঠক করে দেশে ফিরে সোমবার (১০ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

তারানা হালিম বলেন, ‘জাতীয় সংসদের সকল সংসদ সদস্যদের ফেসবুক পেইজ তারা (ফেসবুক কর্তৃপক্ষ) ভেরিফাইড করে দেবেন। এজন্য আমার স্পিকারকে চিঠি লিখছি সকল সংসদ সদস্যদের যে ফেসবুক পেইজটি ভেরিফাইড হবে সেই ইউআরএলটি আমাদের জানানোর জন্য।’

ভেরিফাইড ফেসবুক পেজের মানে হচ্ছে, এটি প্রকৃতপক্ষেই সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করবে। অর্থাৎ এটি থেকে উক্ত ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের সম্পর্কে অফিসিয়াল তথ্য পাওয়া যাবে। ভেরিফাইড ফেসবুক পেজে নামের পাশে নীল রঙের বৃত্তের মধ্যে টিকচিহ্ন দেওয়া থাকে।

তিনি বলেন, ‘তারা (ফেসবুক) একটি বিষয়ে সম্মত হয়েছেন যে, ফেসবুকে বিভিস্ন পোস্ট বা ভিডিও’র মাধ্যমে নারীর প্রতি যে সহিংসতা হয় এ বিষয়ে ফেসবুক ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিভিন্ন নারী সংগঠনের সঙ্গে একটি দৃশ্যমান কর্মসূচি গ্রহণ করবে সচেতনতা বৃদ্ধির জন্য।’

ফেসবুকের পোস্টের আপত্তির বিষয়ে অনেকগুলো ঘর আছে জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, ‘সেই ঘরের কোনটিকে (পোস্টের বিষয়ে) বলা হয় এটি মানহানিকর কিনা? এটি হেট স্পিস কিনা, এসব। আমরা একটি প্রস্তাব রেখেছিলাম এই ঘরের মধ্যে একটি ছক যুক্ত হবে যে, ভিকটিমকে জিজ্ঞাসা করা হবে এই পোস্ট বা ভিডিওটির বিষয়ে আপনারা মানসিক অবস্থা কী? এটি আমরা যুক্ত করতে অনুরোধ করেছি এ কারণে যে, এই ঘরটি যখন আকেজন ভিকটিম পূরণ করবেন তখন ফেসবুক কর্তৃপক্ষের জন্য বুঝতে সহজ হবে ওই পোস্টটির কারণে তার মানসিক অবস্থা কি রকম।’

‘সেটি (মানসিক অবস্থা) যদি এমন হয় যে আমার আত্মহত্যা করতে ইচ্ছে করছে তখন সেকিকে অত্যন্ত গুরুত্বসহকারে ফেসবুক কর্তৃপক্ষ সাড়া দিয়ে পোস্ট বা ভিডিওটি অপসারণ করবে। ফেসবুক বলেছে এ ছকটির বিষয়ে তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ছকটি যুক্ত করার বিষয়টি ইতিবাচকভাবে দেখবেন’ বলেন প্রতিমন্ত্রী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!