1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
এবার সঞ্জয়ের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

এবার সঞ্জয়ের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭
  • ১৩৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: দারুণ বিপাকে পড়েছে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। এবার তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল শনিবার এই পরোয়ানা জারি করেছেন ভারতের মুম্বাইয়ের একটি আদালত।

ছবিতে অভিনয় করার কথা বলে এক নির্মাতার কাছ থেকে অর্থ নিয়ে অভিনয় না করা এবং অর্থ ফেরত না দেওয়ার অভিযোগে সঞ্জয়ের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো।

জানা গেছে, ২০০২ সালে চিত্রনির্মাতা শাকিল নুরানীর একটি ছবিতে অভিনয় করার কথা বলে ৫০ লাখ রুপি নেন সঞ্জয়। কিন্তু তিনি আর নুরানীর ছবিতে অভিনয় করেননি, অর্থও ফেরত দেননি। সঞ্জয়ের সঙ্গে নুরানীর চুক্তি ছিল, অভিনয় না করলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে।

২০১৩ সালে নুরানীর করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে সঞ্জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন মুম্বাইয়ের একটি আদালত। তখন সঞ্জয় জামিন পেয়ে যান। এরপরও সঞ্জয় অর্থ পরিশোধ না করায় মুম্বাই হাইকোর্টের শরণাপন্ন হন নুরানী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft