1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

“আগের জীবনটা খুব মিস করি”: ডোনাল্ড ট্রাম্প

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দায়িত্ব নেয়ার পর একশো দিন পূর্ণ হতে চলেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি ইতোমধ্যেই তাঁর আগের জীবনটা মিস করছেন।

মিস্টার ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউজে তার নতুন কাজ তার আগের কাজের তুলনায় যে মোটেই সহজ নয়, তাতে তিনি অবাক হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি তার আগের লাইফস্টাইল খুব মিস করেন। কারণ তখন তার অনেক কিছু করার ছিল।

“এখন আমাকে আগের চেয়ে অনেক বেশি কাজ করতে হয়। আমি ভেবেছিলাম এই কাজটা হবে সহজ।”

তবে প্রেসিডেন্ট ট্রাম্পের এসব কথা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এর মধ্যেই অনেকে তাঁকে ব্যঙ্গ-বিদ্রুপ করতে শুরু করেছেন।

একজন টুইটারে লিখেছেন, “আমি বুঝতে পারি ট্রাম্পের কেমন লাগছে। আমিও ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে আমার জীবনটা খুব মিস করি।”

তবে কেউ কেউ লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আসলে অকপট। নতুন দায়িত্বে তাঁকে প্রচুর নতুন জিনিস শিখতে হচ্ছে। অকপটে সেটাই তিনি বলেছেন। বিবিসি বাংলা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!