1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

অরেঞ্জ ক্যাপ পরে সতীর্থদের কৃতিত্ব দিলেন অধিনায়ক

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭
  • ১০৫ বার পড়া হয়েছে

‘‘দুর্দান্ত একটা দল পেয়েছি। প্রত্যেকে নিজের সেরা ক্রিকেট উপহার দিচ্ছে। আমি তাই যত বেশি রান তোলা সম্ভব, সেটা নিয়েই বেশি চিন্তা করতে চাই।’’পয়েন্ট টেবিলের ফের শীর্ষে দল। এখনও পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৩০৫ রান করে অরেঞ্জ ক্যাপের মালিক তিনি। কিন্তু ব্যক্তিগত কৃতিত্বের কোনও মূল্য নেই গৌতম গম্ভীরের কাছে। কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শুনিয়ে দিলেন, সতীর্থদের কঠোর পরিশ্রমই এই সাফল্য দিচ্ছে।
রাইজিং পুণে সুপারজায়ান্টের বিরুদ্ধে ৭ উইকেটে অসাধারণ জয়ের পর গম্ভীর বলেছেন, ‘‘আমি কিন্তু কোনও সময়েই ব্যক্তিগত সাফল্য নিয়ে মাথা ঘামাতে পছন্দ করি না। দলকে কতটা সাহায্য করতে পারছি, আমার কাছে তার মূল্য অনেক বেশি।’’
সেখানেই না থেমে গম্ভীর আরও বলেছেন, ‘‘দুর্দান্ত একটা দল পেয়েছি। প্রত্যেকে নিজের সেরা ক্রিকেট উপহার দিচ্ছে। আমি তাই যত বেশি রান তোলা সম্ভব, সেটা নিয়েই বেশি চিন্তা করতে চাই।’’ যেভাবে বুধবার ম্যাচ শুরু করেছিল পুণে, তারপর স্টিভ স্মিথের দলকে ১৮২ রানের মধ্যে আটকে রাখার জন্য গম্ভীর কৃতিত্ব দিয়েছেন বোলারদের। তিনি বলেছেন, ‘‘আমাদের দলের তিন স্পিনার দারুণ বল করেছে। পাশাপাশি পরে ব্যাট করেও আমরা যে অনায়াসে রান তাড়া করে জিততে পারি, সেটাও প্রমাণ করে দিয়েছি। এটা আমার কাছে বড় প্রাপ্তি। এই জয় দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে বলেই আমার বিশ্বাস।’’
শুক্রবার ইডেন গার্ডেন্সে প্রতিপক্ষ জাহির খানের দিল্লি ডেয়ারডেভিলস। গম্ভীর বলেছেন, ‘‘টানা ম্যাচের ক্লান্তি কাটিয়েই ভাল খেলতে হবে। মনে হচ্ছে ফিট কুল্টার নাইল’কে পেয়ে যাব।’’সূত্র- এবেলা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!