মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

অপুর কাছে ফিরছেন শাকিব; উচ্ছ্বসিত অপু

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
  • ৬৯ বার পড়া হয়েছে

অবশেষে শাকিব খান-অপু বিশ্বাসের অভিমান ভাঙছে। সব কিছু ভুলে অপু বিশ্বাসের সঙ্গে থাকতে চান শাকিব খান-অপু।

সোমবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে অপু বিশ্বাস দাবি করেন, শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়েছে। তাদের ছয় মাসের একটি সন্তানও রয়েছে।

অপু বিশ্বাসের এ সাক্ষাৎকারের পর মিডিয়া অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়। শাকিব খান বিভিন্ন গণমাধ্যমের কাছে সন্তানের দায়িত্ব নেয়ার কথা জানালেও অপু বিশ্বাসের দায়িত্ব নিতে অস্বীকার করেন।

তবে মঙ্গলবার দুপুরে শাকিব জানালেন, ‘সোমবার মেজাজ খারাপ ছিল। তাই অনেক কথা বলেছি। আমার স্ত্রী, আমার সংসার, আমার সন্তান। ওদের সঙ্গেই আমাকে থাকতে হবে।’

শাকিব খান বলেন, ‘দেখুন সন্তান আমার। আমি বাবা হয়ে কেন সন্তানকে অস্বীকার করবো। সন্তানের দায়িত্ব আমার সারাজীবনের।

শাকিব মেনে নিয়েছেন স্ত্রী অপুকে— এমন খবর গণমাধ্যমের কাছে শুনেছেন অপু বিশ্বাস। তবে এ ব্যাপারে শাকিব নিজে তাকে কিছু জানাননি।

অপু বলেন, ‘শাকিবের বক্তব্য আমাকে ফোনে শুনিয়েছেন এক সাংবাদিক। সেখানে তিনি আমাকে মেনে নিয়েছেন বলে মন্তব্য করেছেন। জবাবে আমি প্রতিক্রিয়া জানিয়েছি।’

অপু আরো বলেন, ‘একজন স্বামী তার স্ত্রী ও সন্তানের কাছে থাকবেন এটা তো সুখবর। আমি মনে করি, শাকিব সুপারস্টার ছিলেন, আজ আবার নিজেকে সেটাই প্রমাণ করলেন।’

এখন পর্যন্ত শাকিব ফিরে যাননি অপুর কাছে। কিংবা ফোনেও কথা বলেননি প্রিয়তমা স্ত্রীর সঙ্গে। ভক্তরা অপেক্ষায় আছেন আব্রাহামকে কোলে নিয়ে দু’জনকে আবার একসঙ্গে দেখবেন বলে। শাকিব-অপুর জীবনের সিনেমায় হ্যাপি এন্ডিং চাইছেন সবাই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft