1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

৫ বছর হলেও ইলিয়াস আলী এখনো নিখোঁজ, তল্লাশী চলছে

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭
  • ৯৮ বার পড়া হয়েছে

২০১২ সালের মে মাসের পর প্রতি মাসে রাজধানীর বনানী থানা হাইকোর্টের কাছে একটি প্রতিবেদন জমা দিয়ে আসছে। ওই প্রতিবেদনে বলা হচ্ছে, পুলিশ এখনো বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান করছে। পুলিশ দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিমাসে ইলিয়াস আলীর সন্ধানে তল্লাশী অভিযান চালিয়ে যাচ্ছে। পুলিশ কর্মকর্তা ফরমান আলী এও জানান গত মাসেও ইলিয়াস আলীর খোঁজে তল্লাশী অভিযানের পরও তার কোনো হদিস পাওয়া যায়নি। তিনি জিজ্ঞেস করেন, আমরা আর কি করতে পারি? যাইহোক ইলিয়াসের পরিবার এতে সন্তষ্ট নয়। গভীর হতাশা ব্যক্ত করে ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদির বলেন, তার স্বামী নিখোঁজ হওয়ার পর মাত্র ২/১ মাস তাদের সঙ্গে যোগাযোগ করেছে। এরপর কোনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ইলিয়াসের ব্যাপারে কোনো ইতিবাচক তথ্য জানানো হয়নি। এটা রাষ্ট্রের দায়িত্ব, সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। রুশদির বলেন, আমার স্বামী একজন সাবেক আইন প্রণেতা, সরকারের দায়িত্ব তাকে খুঁজে বের করা।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ২০১২ সালের ১৮ এপ্রিল তার চালক সহ নিখোঁজ হন। তার গাড়ি পরিত্যক্ত অবস্থায় বনানী থেকে যখন উদ্ধার করা হয় তখন গাড়িটির চারটি দরজাই খোলা ছিল। রুশদির কান্নাজড়িত কণ্ঠে টেলিফোনে এই প্রতিবেদককে জানান, সরকার অথবা আইন শৃঙ্খলা বাহিনী হয়ত ভাবে বছরে পর বছর অতিক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ইলিয়াস আলীকে ভুলে যাব, কিন্তু তার স্মৃতি প্রতিটি রাতে আমাকে ও আমার ছেলেমেয়েকে তাকে ভুলে থাকতে দেয় না। এরপর একটু থেমে রুশদির যোগ করেন, আনন্দ শব্দটি আমার ৩টি ছেলেমেয়ের কাছ থেকে হারিয়ে গেছে। দুটি ঈদ, পহেলা বৈশাখ অথরা তাদের জন্মদিন কোনো কিছুই আমাদের কাছে এখন ভিন্ন কোনো অর্থ বহন করে না।

রুশদির ২ ছেলে এখন লন্ডনে পড়াশুনা করছে এবং একমাত্র মেয়ে ঢাকায় সপ্তম গ্রেডে পড়াশুনা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া আশ্বাসের কথা স্মরণ করে রুশদির বলেন, তিনি বলেছিলেন, ইলিয়াস ফিরে আসবে, কিন্তু তার কোনো উদ্যোগ আমি দেখছি না। এ উদ্যোগের অভাব আমার পরিবারকে গভীর হতাশায় ঠেলে দিয়েছে। তারা অন্তত এটুকু বোঝে যে শেখ হাসিনা পরিবারের সবাইকে হারানোর ব্যথা অনুভব করতে পারেন। আমরা এখনো প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই ইলিয়াস আলীর সন্ধানে উদ্যোগ নিন। আমরা ভীষণভাবে তাকে ফিরে পেতে চাই।

ইলিয়াসের নিখোঁজের পর রুশদির বেশ কয়েকবার দাবি করেন তার স্বামী রাজনৈতিক শত্রুতার শিকার হয়েছেন। ইলিয়াসের কথা উল্লেখ করে রুশদির বলেন, সরকারের বিরুদ্ধে কিছু আন্তর্জাতিক বিষয় নিয়ে যারা সরব ও বিরোধিতা করছিলেন এমন কয়েকজনের তালিকা গোয়েন্দারা তৈরি করেছিলেন যাদের মধ্যে তার স্বামীও ছিলেন। ইলিয়াস নিজেও তাকে তা বলেছিলেন।

৫টি আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকে ২০১২ সালের মে মাসে হাইকোর্টকে দেওয়া এক প্রতিবেদনে জানায় যে ইলিয়াস আলী তাদের হেফাজতে নেই। কিংবা তারা ইলিয়াস আলীকে আটক অথবা তুলে নেয়নি। একই বছর ৯ এপ্রিল রুশদির একটি পিটিশন দাখিল করেন এবং হাইকোর্ট এক রুলে ১০দিনের মধ্যে ইলিয়াস আলীর ব্যাপারে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দেয়। ওই পিটিশন দাখিলকারী হিসেবে রুশদির আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন জানান, তারা বিশ্বাস করেন ইলিয়াস আলী এখনো জীবিত রয়েছেন এবং আইন শৃঙ্খলাবাহিনীর হেফাজতেই আছেন। ডেইলি স্টার

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!