1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

২ বাংলাদেশি তরুণ তরুণী সামাজিক উদ্যোক্তা হিসেবে ফোর্বস’এর তালিকায়

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭
  • ৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ২ বাংলাদেশি তরুণ তরুণী সামাজিক উদ্যোক্তা হিসেবে ফোর্বস’এর তালিকায় স্থান করে নিয়েছেন। এরা হলেন মিজানুর রহমান কিরণ ও শওগাত নাজবিন খান। বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা ধারাবাহিকভাবে প্রকাশ করে থাকে ফোর্বস। এবার এশিয়ার দেশগুলোতে ৩০ বছরের কম বয়স্ক ও বছরের সেরা সামাজিক উদ্যোক্তা হিসেবে যে তালিকা প্রকাশ করেছে ম্যাগাজিনটি তাতে এ দুই বাংলাদেশি তরুণ তরুণী রয়েছেন।

এশিয়া থেকে ৩০ জন উদ্যোক্তাকে নির্বাচিত করেছে ফোর্বস ম্যাগাজিন যারা ব্যবসাকে সামাজিক দায়িত্ব হিসেবে নিয়ে বিশ্বের সমস্যাগুলোর সমাধানের পথ বাৎলে দিচ্ছেন। ২৯ বছরের মিজানুর রহমান কিরণ বাংলাদেশে শারীরিক প্রতিবন্ধী তরুণদের উন্নয়নে ফিজিক্যালি-চ্যালেঞ্জস ডেভলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) প্রতিষ্ঠা করেছেন। ২০১৫ সালে ডেইলি স্টার তাকে তার কাজের স্বীকৃতি হিসেবে ‘ইয়াং এ্যাসিভার’ উপাধি দেয়।

কিরণ পত্রিকাটিকে বলেন, আগামী ১০ বছরের মধ্যে তিনি তার প্রতিষ্ঠানটিকে এশিয়ার তরুণদের মধ্যে সেরা প্রতিষ্ঠান হিসেবে দেখতে চান। তার প্রতিষ্ঠান শারীরিক প্রতিবন্ধী তরুণদের আইনী সহায়তা ও অধিকার সচেতনতায় সাহায্য করে থাকে।

শওগাত নাজবিন খান এইচ এ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তিনি তার প্রতিষ্ঠানের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে গ্রামের গরিব ছেলে মেয়েদের শিক্ষা দিয়ে থাকেন। সামান্য খরচের মাধ্যমে ছেলে মেয়েরা তার প্রতিষ্ঠানে বিনামূল্যে বই, পোশাক ও যাতায়াত সুবিধা পেয়ে থাকে। অন্তত ৬’শ ছেলে মেয়েকে পড়াশুনার সুযোগ করে দেয়ার পর শওগাত নাজবিন খান গত বছর কমনওয়েলথ ইয়থ এ্যাওয়ার্ড পান। তিনি কম খরচে সৌর সেচ ব্যবস্থা চালুর জন্যে একই বছর গ্রিন ট্যালেন্ট এ্যাওয়ার্ডে ভূষিত হন। ডেইলি স্টার

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!