1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক

হঠাৎ মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে হঠাৎ মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ৮ জুন নির্বাচনের জন্য তিনি সংসদে প্রস্তাব আনবেন। এর আগে একাধিকবার প্রধানমন্ত্রী মে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করেছেন। ফলে তার এই ঘোষণা অনেককেই অবাক করবে।

ব্রিটেনে বর্তমান সংসদের মেয়াদ ২০২০ সাল পর্যন্ত। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সোয়া ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে হঠাৎ এক ভাষণে তিনি এ আগাম নির্বাচনের ঘোষণা দেন। গত বছরের জুলাইয়ে ক্ষমতা গ্রহণের পর মাত্র এক বছরের মধ্যেই নির্বাচনের ঘোষণা দিলেন মে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে দেওয়া এক ভাষণে মে বলেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার কারণে ব্রিটেনে এখন শক্তিশালী নেতার খুবই প্রয়োজন। দেশ এক হলেও ওয়েস্টমিনিস্টার এক হতে পারছে না।

মে বলেন, ‘আমি মনে করি দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতে এই মুহূর্তে নির্বাচন প্রয়োজন।’ বুধবার এই নির্বাচন নিয়ে কমন্সে ভোট হবে বলে জানা যায়।

থেরেসা মে’র পূর্বসূরি ডেভিট ক্যামেরুন ৫ বছরের আগে সংসদ চাইলে আগাম নির্বাচন হতে পারে বিধান চালু করে দিয়েছিলেন। তারই অংশ হিসেবে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন মে। বেক্সিটের পক্ষে ভোট পড়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন ক্যামেরুন। এর পর থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। মে। সিএনএন, বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!