1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নাশকতার মামলায় গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার গাইবান্ধা-২ আসনের বিএনপি-জামায়াতের প্রার্থীকে শোকজ পলাশবাড়ীতে যুবদলের নির্বাচনে করণীয় শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত গাইবান্ধায় শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ বিতরণ পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গোবিন্দগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সুপ্রিম কোর্টে ছুটি শুরু : অবকাশকালীন বেঞ্চ গঠন

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭
  • ৪২ বার পড়া হয়েছে

আগামীকাল ১৬ এপ্রিল থেকে আগামী ৬ মে পর্যন্ত সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টের অবকাশের কারণে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ থাকবে।
তবে এ সময়ে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের উভয় বিভাগে অবকাশকালীন বেঞ্চ বিচার কার্যক্রম পরিচালনা করবে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ইতোমধ্যে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বিভিন্ন বেঞ্চ গঠন করে দিয়েছেন।
এছাড়াও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্টে তারিখ ও সময় নির্ধারণ করে দিয়ে আদালত নির্ধারণ করে দেয়া হয়েছে। বেঞ্চ গঠনের বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
আগামী ৭ মে রোববার থেকে যথারীতি খুলবে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। শুরু হবে নিয়মিত বিচার কার্যক্রম।
সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশকালীন আপিল বিভাগে জরুরি মামলা বিষয়ে শুনানি ও নিষ্পত্তির জন্য বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আপিল বিভাগের চেম্বার কোর্টে বিচার কার্যক্রম পরিচালনা করবেন। প্রধান বিচারপতি এ সিদ্ধান্ত নিয়েছেন।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আগামী ১৮ ও ২৫ এপ্রিল এবং ২ মে বেলা ১১টা থেকে জরুরি মামলা সংক্রান্ত বিষয়ে নিষ্পত্তির জন্য আপিল বিভাগের চেম্বার কোর্টে বসবেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft