1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সিরিয়ার কুর্দিদের ওপর তুরস্কের বিমান হামলায় নিহত ২৮ - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

সিরিয়ার কুর্দিদের ওপর তুরস্কের বিমান হামলায় নিহত ২৮

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি অবস্থান লক্ষ্য করে তুরস্কের বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। বুধবার একটি মানবাধিকার সংস্থা একথা জানিয়েছে।
আঙ্কারা জানিয়েছে, তুরস্ক তাদের সীমান্তের কাছে ‘সন্ত্রাসীদের অভয়াশ্রমে’ হামলা চালিয়েছে।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা জানিয়েছে, নিহতদের অধিকাংশই কুর্দিশ পিপল’স প্রোটেকশন ইউনিটস (ওয়াইপিজি)’র সদস্য। এরা সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেট এর বিরুদ্ধে লড়ে যাচ্ছে।
অবজারভেটরির পরিচালক রামি আব্দেল রহমান বলেন, হাসাকেহ্ প্রদেশের আল-মালিকিয়াহ্ শহরে একটি মিডিয়া সেন্টার ও অন্যান্য ভবনে এই হামলা চালানো হয়। মঙ্গলবারের এই হামলায় ১৯ জন আহত হয়েছে।
ওয়াইপিজি মুখপাত্র রেদুর খলিল মঙ্গলবার বলেন, তুরস্কের হামলায় ২০ যোদ্ধা নিহত ও অপর ১৮ জন আহত হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ওয়াশিংটন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনীকে না জানিয়েই এই হামলা চালানো হয়।
সিরিয়া ও ইরাকে এই জোট আইএস’র বিরুদ্ধে লড়াই করছে।
আব্দেল রহমান বলেন, এই হামলায় এক কুর্দি নারী যোদ্ধা নিহত হয়েছে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!