1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সকল শিশুর শিক্ষা সহায়তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আহবান - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

সকল শিশুর শিক্ষা সহায়তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আহবান

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭
  • ৮৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের আধুনিক শিক্ষিত জাতি গঠনে সকল শিক্ষার্থীদের জন্য সরকারের দেয়া শিক্ষা সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছন।
প্রধানমন্ত্রী আজ তাঁর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ডের উপদেষ্টা পরিষদের ৪র্থ সভায় সভাপত্বিকালে এই আহবান জানান।
বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে প্রেস সচিব ইহসানুল করিম জানান, বৈঠকে আগের বৈঠকের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
বৈঠকে শেখ হাসিনা বলেন ‘দেশকে দারিদ্র্র্যমুক্ত করার একমাত্র উপায় হিসেবে সরকার শিক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। ’
তিনি বলেন, তাঁর সরকার দারিদ্র্র্য বিমোচনের জন্য শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। তিনি এ প্রসঙ্গে দেশ স্বাধীন হবার পর যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের সময় জাতির পিতা বঙ্গবন্ধুর শিক্ষা খাতের প্রসারে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে গুরুতর আর্থিক সংকট সত্ত্বেও বঙ্গবন্ধুর সরকার একটি শিক্ষিত জাতি গঠনে প্রাথমিক শিক্ষা জাতীয়করণ এবং নারীদের শিক্ষাকে অবৈতনিক এবং নারী শিক্ষাকে সম্পূর্ণ পরিপূরক করেন।
তিনি বলেন, পঁচাত্তরে জাতির পিতাকে হত্যার পর সরকারগুলো ক্ষমতাকে কুক্ষিগত করে সাধারণ মানুষকে শিক্ষাসহ তাদের মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত করেছে।
সবার জন্য শিক্ষা এবং মৌলিক অধিকারগুলো নিশ্চিত করায় তাঁর সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বছরের প্রথম দিনই সরকার প্রাথমিক থেকে মাধ্যমিক শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের উদ্যোগ গ্রহণ করে অভিভাবকদের এই সংক্রান্ত খরচ লাঘব করেছে।
প্রধানমন্ত্রী বলেন, স্কুলগুলোতে মাল্টিমিডিয়া ক্লাশরুম, বিজ্ঞান গবেষণাগারসহ জ্ঞানভিত্তিক আধুনিক শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণের পাশাপাশি তাঁর সরকার পার্বত্য অঞ্চলে এবং হাওর এলাকায় আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে।
বৈঠকে বলা হয়, সরকার ২০১৫-২০১৬ শিক্ষা বছরে ১ কোটি ৬৬ লাখ ৪৫ হাজার ৭৭৭ জন শিক্ষার্থীর মাঝে মোট ২৪৬৬ কোটি ৪৬ লাখ টাকা বিতরণ করেছে।
এর আগে, প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর কার্যালয়ে এক অনুষ্ঠানে দুইজন বীরশ্রেষ্ঠদের পরিবার এবং ১০ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের মধ্যে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন। তাদের প্রত্যেককে তিন লাখ টাকা করে চেক দেয়া হয়।
বৈঠকে অন্যান্যের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!