1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

শাহজালালে সাড়ে ৪ কেজি ওজনের ৪০ সোনার বারসহ ২ নারী আটক

  • আপডেট হয়েছে : শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭
  • ১৩৬ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ সকালে ৪ কেজি ৬৬৫ গ্রাম ওজনের ৪০টি সোনার বারসহ দুই মহিলা যাত্রীকে আটক করা হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এসব সোনার বারসহ তাদের গ্রেফতার করেন।
আটকরা হলেন, জেসমিন আক্তার (৩৫) ও পারভীন আক্তার (২৬)। উদ্ধারকৃত সোনার বর্তমান বাজারমূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা। আটককৃতদের বাড়ি চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানা এলাকায়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান বাসসকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ওমানের মাস্কাট থেকে আসা একটি বিমান চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌছে। এ বিমানের ডোমেস্টিক যাত্রী হিসেবে জেসমিন ও পারভীন ঢাকায় আসেন।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা সকালে জেসমিন ও পারভীনের দেহ তল্লাশি চালিয়ে এসব সোনার বার উদ্ধার করেন। এই স্বর্ণ তাদের দেহের বিশেষ স্থানে লুকিয়ে আনা হয়।
জেসমিন একজন গার্মেন্টস কর্মী ও পারভীন একজন পার্লার কর্মী বলে জানা গেছে। জালাল নামে এক ব্যক্তি তাদেরকে জনপ্রতি একটি করে সোনার বার দিবে বলে প্রলোভন দেখালে তারা সোনার চালানটি ঢাকায় নিয়ে আসেন বলে আটককৃতরা জানান।
ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্যক্তির হাতে পৌছে দেয়া ছিল তাদের কাজ।
আটককৃত সোনাগুলো বর্তমানে কাস্টমস-এর হেফাজতে রয়েছে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!