1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

শাকিব-অপুর জীবন নিয়ে তৈরি হবে ‘অপুর সংসার’

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ১১৬ বার পড়া হয়েছে

বাংলা চলচ্চিত্রের নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের জীবন কাহিনী নিয়ে ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রযোজক খুরশেদ আলম খসরু। ছবির নাম দেওয়া হয়েছে ‘অপুর সংসার’।

আজ সোমবার বিকেলে অপু বিশ্বাস একটি বেসরকারি টিভি চ্যানেলের সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে হাজির হয়ে শাকিব খানের সঙ্গে তাঁর বিয়ে, সংসার ও বর্তমান অবস্থার কথা প্রকাশ করেন। এরপর তাঁদের জীবন কাহিনী নিয়ে ছবি তৈরির ঘোষণা দেন এ প্রযোজক। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ চলচ্ছিত্র পরিচালক সমিতিতে ছবির নামও লেখান প্রযোজক। ছবিটি পরিচালনা করবেন শাহীন সুমন।

প্রযোজক খুরশেদ আলম খসরু অনলাইন মিডিয়া কে বলেন, ‘আমরা ধারণা করতাম যে, শাকিব- অপুর মধ্যে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। কিন্তু তাঁদের সম্পর্ক এত দূর গড়াবে তা চিন্তা করতে পারিনি। বিষয়টি দুঃখজনক।’

খসরু বলেন, ‘আমরা তাৎক্ষণিক ছবি নির্মাণের সিদ্ধান্ত নিলাম। শাহীন সমুন ছবিটি পরিচালনা করবেন। ছবিতে শাকিব খানের ভূমিকায় কে অভিনয় করবেন এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে অপু বিশ্বাসকে তাঁর নিজের ভূমিকায় অভিনয় করার অনুরোধ করা হবে। তিনি রাজি হলে তাঁকে নিয়ে কাজ করা হবে। খুব শিগগিরই এ ছবির কাজ শুরু হবে।’

এর আগে আজ বিকেলে বেসরকারি একটি টিভি চ্যানেলের সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে অপু জানান, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাঁর ছেলের জন্ম। নাম রাখা হয়েছে আব্রাহাম খান জয়।

এই নায়িকা বলেন, ‘শাকিব যদি এই অনুষ্ঠান দেখে থাকে তবে ওর (শাকিবের) দায়িত্ব হবে দূর থেকে ওকে (ছেলেকে) আদর করে দেওয়া। বাবা হয়ে আমার ছেলেকে যেন না ঠকায়।’

‘বাচ্চা নিয়ে আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। আমি দীর্ঘদিন আড়ালে ছিলাম। পাঁচ মাস হয় ঢাকায় এসেছি। দীর্ঘ নয় মাস আমি কলকাতা, ব্যাংকক ও সিঙ্গাপুরে ছিলাম’, বলেন অপু বিশ্বাস।

অপু বিশ্বাস আরো বলেন, ‘তাদের আশপাশে তো অনেক লোক আছে, তারাও তো বাবা। তারাও তো তাদের সন্তানদের আদর করে। আমি কী অন্যায় করেছি যার জন্য এত শাস্তি পেতে হলো?’

অনুষ্ঠানে কথা বলতে বলতে অঝোরে কাঁদতে থাকেন অপু। কান্না ছাড়া কথাই বলতে পারছিলেন না তিনি।

একপর্যায়ে উপস্থাপিকার প্রশ্নের জবাবে অপু বলেন, ‘শাকিবকে বিয়ে করতে ধর্ম পরিবর্তন করেছিলাম আমি।’ তখন উপস্থাপিকা প্রশ্ন করেন তখনকার নামের কথা। জবাবে অপু জানান, বিয়ের সময় ধর্ম পরিবর্তনের পর তাঁর নাম হয়েছিল অপু ইসলাম খান।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি ঢাকায় ফেরেন নায়িকা অপু বিশ্বাস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!