1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

শাকিব অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ

  • আপডেট হয়েছে : শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭
  • ৪২ বার পড়া হয়েছে

 

 

 

 

 

 

 

 

 

অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হলো চিত্রনায়ক শাকিব খানকে।

শনিবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীদের সংগঠনের যৌথ এক সভা অনুষ্ঠিত হয়। এ সময় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে পরিচালক সমিতির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ, শনিবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীদের সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, যেহেতু চিত্রনায়ক শাকিব খান দেশের সমগ্র চলচ্চিত্র পরিচালকদের অসম্মান ও হেয় প্রতিপন্ন করে জাতীয় দৈনিকসহ মিডিয়াতে বক্তব্য দিয়েছেন। বর্তমানেও একই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন। চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীরা মনে করেন, তিনি দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীদের তুচ্ছজ্ঞান করেছেন। কারণ পরিচালকই হচ্ছেন ‘ক্যাপ্টেন অব দ্য শীপ’। তাদের অপমান করা মানে সকল কুশলীদের অপমান করা। তাই আজ থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সংগঠনের সদস্যরা অনির্দিষ্টকালের জন্য শাকিব খানের সাথে কোনো সিনেমার শুটিং ও ডাবিংয়ের কাজে অংশগ্রহণ করবেন না।

বাংলাদেশ পরিচালক সমিতির প্যাডে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে পরিচালক সমিতির সভাপতি, মহাসচিবের স্বাক্ষর রয়েছে। এ ছাড়া চলচ্চিত্র গ্রাহক সংস্থা, ফিল্ম এডিটরস গিল্ড, চলচ্চিত্র ফাইট ডিরেক্টরস এসোসিয়েশন, চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি, চলচ্চিত্র স্থিরচিত্রগ্রাহক সমিতি, চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপক সমিতি, চলচ্চিত্র উৎপাদন সহকারী ব্যবস্থাপক সমিতি, চলচ্চিত্র অঙ্গসজ্জা সমিতি, চলচ্চিত্র রূপসজ্জাকর সমিতি, চলচ্চিত্র লেখক সমিতির সভাপতির স্বাক্ষর রয়েছে।

সম্প্রতি সবচেয়ে আলোচিত ঘটনা শাকিব-অপুর বিয়ে। এ বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে এ দেশের পরিচালক, প্রযোজক ও শিল্পীদের বেকার বলেন শাকিব খান। এর আগে বিভিন্ন গণমাধ্যমে তিনি বলে আসছিলেন, বাংলাদেশে কোনো ভালো টেকনিশিয়ান নেই।

এমন মন্তব্য করায় পরিচালকদের হেয় করা হয়েছে উল্লেখ করে কয়েকদিন আগে শাকিব খানের কাছে পরিচালক সমিতি থেকে একটি উকিল নোটিশ পাঠানো হয়। এ বিষয়টির সঠিক সুরাহা না হওয়া পর্যন্ত সকল পরিচালককে শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ না করার আহ্বান জানান। এ নিয়ে কয়েকদিন ধরেই নির্মাতারা নানাভাবে তাদের মনোভাব ব্যক্ত করছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!