1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

রেল দুর্নীতি: সেই ইউসুফ মৃধার ৪ বছরের জেল

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধাসহ তিনজনকে দুর্নীতির দুটি মামলায় চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

দণ্ডপ্রাপ্ত অন্য দুজন হলেন—রেলওয়ের সাবেক দুই কর্মকর্তা গোলাম কিবরিয়া ও হাফিজুর রহমান।

মামলাগুলোতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন দুর্নীতি দমন কমিশনের দায়ের করা দুটি মামলায় তাদের দু বছর করে চার বছরের কারাদণ্ড দেয় চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত।

এছাড়া ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে তাদের যা না দিলে অতিরিক্ত ছয়মাস জেল খাটতে হবে।

এর আগে গত বছর অবৈধ সম্পদ অর্জনের একটি মামলাতেও তিন বছরের সাজা হয় মৃধার।

২০১২ সালের ৯ এপ্রিল মধ্যরাতে ঢাকায় বিজিবি সদর দপ্তরে তখনকার রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী ওমর ফারুক তালুকদারকে বহনকারী গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়ার ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পরে দেখা যায় সেই গাড়িতে আরও কয়েকজনের সাথে ইউসুফ আলীকে মৃধাকেও পাওয়া যায়। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ ঘটনায় চাকরীচ্যুত হন রেলমন্ত্রীর সহকারী ওমর ফারুক তালুকদারও।

পত্র পত্রিকায় লেখা হয়, গাড়িতে পাওয়া ৭৫ লাখ টাকা প্রকৃতপক্ষে রেলে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি করে তোলা টাকার একটি অংশ।

এরপর ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে রেলওয়েতে বিভিন্ন পদে নিয়োগে অনিয়মের অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালী থানায় ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে ১৪টি মামলা করে দুদক।

২০১৪ সালের ৩রা মার্চ তিনি আদালতে আত্মসমর্পণ করেন।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!