1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রাষ্ট্রপতির সঙ্গে দুই সৌদি ইমামের সাক্ষাৎ - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

রাষ্ট্রপতির সঙ্গে দুই সৌদি ইমামের সাক্ষাৎ

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ৬৫ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ বিশ্বব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিস্তার রোধে ইসলাম সম্পর্কে অপপ্রচার বন্ধের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
মসজিদুল হারামের ইমাম ড. মোহাম্মদ বিন নাসের বিন মোহাম্মদ আল খুজাইম এবং মসজিদে নববীর ইমাম আব্দুল মেহসিন মোহাম্মদ আল কাসিম আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় সৌদি আরবের উদ্যোগ সহায়ক হবে বলে আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যে কোন পদক্ষেপে সর্বাত্মক সহায়তা দেবে।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব সাংবাদিকদের ব্রিফ করেন।
বাংলাদেশে সৌদি প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সৌদি প্রতিনিধি দলের এই সফর বন্ধুপ্রতিম দুই মুসলিম রাষ্ট্রের মধ্যে বিশ্বাস, ধর্ম, মূল্যবোধ এবং প্রত্যাশার ভিত্তিতে গড়ে উঠা দু’দেশের মধ্যকার চমৎকার সম্পর্ক আরো জোরদার হবে।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ভ্রাতৃপ্রতিম দুই মুসলিম রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অগ্রাধিকার দেয়।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ইসলাম ও মুসলমানদের কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (আইএফবি) প্রতিষ্ঠা করেন। ইসলাম ও মুসলিম উম্মাহ্র কল্যাণে এটি এখন উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
মসজিদে আল হারামের ভাইস- প্রেসিডেন্ট ড. মোহাম্মদ বিন নাসের বিন মোহাম্মদ আল খুজাইম সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের প্রশংসা করেন।
বিশ বছর আগে বাংলাদেশে তাঁর সফরের উল্লেখ করে ড. আল খুজাইম বলেন, বর্তমানে বাংলাদেশের সাবির্ক অগ্রগতি দেখে তিনি সত্যি বিস্মিত হয়েছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও গতিশীল নেতৃত্বে দেশটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
সৌদি প্রতিনিধি দল আগামী দিনগুলোতে বাংলাদেশের কল্যাণ ও উন্নয়নে প্রয়োজনীয় সকল ধরনের সহায়তা দেয়ারও আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, ধর্ম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান বিএইচ হারুন, এমপি, সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচকে আল মুতারিরি এবং সংশ্লিষ্ট সচিবগণ ও উচ্চ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!