1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

যারা বাংলাদেশে রাজনীতি করবে তাদের সংবিধানের চার নীতিকে মানতে হবে : তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ৪৫ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, যারা বাংলাদেশে রাজনীতি, সমাজনীতি ও গঠননীতি করবে তাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, জাতির পিতা ও সংবিধানের চার নীতিকে মানতে হবে।
‘বাংলাদেশে রাজনীতি করতে চাইলে রাজাকার, জঙ্গি, যুদ্ধাপরাধী ও জামাতকে ছাড়তে হবে। তবেই তারা রাজনীতির উপযোগী হবে।’
তিনি আজ কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইনু বলেন, যারা রাজাকার, পাকিস্তান ও জঙ্গিপন্থী তারা বাংলাদেশের কোন আলেম, ওলামার প্রতিনিধিত্ব করে না। এই চক্র আসলে একটি রাজনৈতিক মোল্লা চক্র। এদের সাথে মহাজোটের রাজনৈতিক লেনদেনের কোন প্রশ্নেই ওঠে না।
পরে কুষ্টিয়ার মিরপুরে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়। এসময় মিরপুর উপজেলা কমান্ডার নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক ।
তিনি বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। তাই মুক্তিযোদ্ধাদের সকল সমস্যা সমাধান করা হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জহির রায়হান, জেলা পুলিশ সুপার এস এম মেহেদী হাসান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল আলম টুকুসহ জেলা-উপজেলার মুক্তিযোদ্ধাগণ।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!