1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
যারা ধর্মের নামে মানুষ হত্যা করে তারা মুসলমান নয়: মালালা - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প

যারা ধর্মের নামে মানুষ হত্যা করে তারা মুসলমান নয়: মালালা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ৬১ বার পড়া হয়েছে

যারা ধর্মের নামে মানুষ হত্যা করে তারা মুসলমান নয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী, নোবেলজয়ী মালালা ইউসুফজাই।

সম্প্রতি মালালা ইউসুফজাইকে কানাডার সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়। সনদ হস্তান্তর উপলক্ষে টরেন্টোর পিচ টাওয়ারে এক অনুষ্ঠানে মালালা ইউসুফজাই এ কথা বলেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই সনদ তুলে দেন। এই অনুষ্ঠানে দেশটির মন্ত্রিপরিষদ সদস্য, কূটনীতিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। কানাডার সম্মানসূচক নাগরিকত্ব পাওয়ার দিক থেকে মালালা সর্বকনিষ্ঠ।

পার্লামেন্টে দেয়া বক্তব্যে জাস্টিন ট্রুডোর উদ্দেশ্যে মালালা বলেন, “আমি কানাডার সরকারকে ধন্যবাদ জানাই নারী শিক্ষাকে গুরুত্ব দেয়ার জন্য। পাশাপাশি মানবতা, শরণার্থী, নারীদের জন্য ক্যানাডার যে অবস্থান তা, অবশ্যই প্রশংসার দাবিদার।” নারী অধিকার, লিঙ্গ বৈষম্য ও শরণার্থীদের জন্য অবদান রাখায় ট্রুডোর প্রশংসা করেন মামালা।

কানাডার পার্লামেন্টে সর্বকনিষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে বক্তব্য রাখেন মালালা। বক্তব্যে মালালা বলেন, “২০১৪ সালে পার্লামেন্ট হিলে যে হামলা চালিয়েছিল সে নিজেকে মুসলিম বলে দাবি করেছিল, কিন্তু তার সাথে আমার বিশ্বাস মেলে না। বিশ্বের দেড়শ কোটি মুসলিম, যারা শান্তিপূর্ণভাবে বসবাস করছে তাদের বিশ্বাসের সঙ্গরেও ঐ ব্যক্তির বিশ্বাস মেলে না। কেননা ইসলাম ক্ষমা ও শান্তির প্রতীক। আমি একজন মুসলিম এবং আমি বিশ্বাস করি যদি তুমি ইসলামের নামে হাতে অস্ত্র তুলে নাও এবং অসহায়-নিষ্পাপ মানুষদের হত্যা করো তুমি কখনোই একজন মুসলমান হতে পারো না। ”

ট্রুডোর প্রসঙ্গে মালালা মজা করে বলেন, “শুনেছি তিনি যোগ ব্যায়াম করেন, শরীরে ট্যাটু আঁকেন এবং বিশ্বের অনেক মেয়েই এই তরুণ রাষ্ট্র প্রধানের জন্য পাগল। এখানে আসার পর আমি সেটার প্রমাণও পেয়েছি। কেননা আমি কানাডার নাগরিকত্ব পেয়েছি বলে আমার সাথে দেখা করতে বা হাত মেলাতে মানুষ যতটা না আগ্রহী তার চেয়ে বেশি আগ্রহী ট্রুডোকে দেখতে এবং তার সঙ্গে ছবি তুলতে। ডিডব্লিউ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!