1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

মেসির মাইল ফলকের ম্যাচে অবিশ্বাস্য জয় বার্সার

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: দারুণ এক মাইল ফলক সামনে নিয়ে রোববার রাতে এল ক্লাসিকোয় খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। মাত্র দুই গোল করলেই বার্সেলোনার হয়ে ছুঁয়ে ফেলবেন ৫০০ গোলের রেকর্ড! বার্সেলোনা-রিয়াল দ্বৈরথের আগুনে উত্তেজনায় মেসির মাইল ফলকের আলোচনা যেন একটু ঢাকা পড়েই গিয়েছিল। তার উপর শিরোপার লড়াইয়ে টিকে থাকতে দুর্দান্ত ফর্মে থাকা রিয়ালের বিপক্ষে এম্যাচে জয়ের বিকল্প অন্য কিছু ভাবনার উপায় ছিল না বার্সা সমর্থকদের। বার্নাব্যুতে দুদলের ধ্রুপদী লড়াইটা ৩-২ গোলে জিতে নিল বার্সেলোনাই। জোড়া গোল করে ম্যাচ জেতালেন লিওনেল মেসি। একই সঙ্গে ছোঁয়ে ফেললেন বার্সার হয়ে ৫০০ গোলের রেকর্ড। ২-২ এ সমতায় যখন ম্যাচের শেষ দেখছিলেন সবাই। ঠিক তখনই মেসির ইতিহাস হয়ে থাকা সেই গোল। বার্নাব্যুকে স্তব্ধ করে দিয়ে ম্যাচের ৯২তম মিনিটে। একই সঙ্গে তার জোড়া গোলে অবিশ্বাস্য জয় বার্সার।

এদিন জ্বলে ওঠার আগে বার্নাব্যুর ঘাসে রাক্ত ঝরলো লিওনেল মেসির। ম্যাচের ২০ মিনিটে ব্রাজিলিয়ান তারকা মার্সেলোর কনুইয়ের আঘাতে মুখে মারাক্তক ভাবে আঘাত পান আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। যে কারণে বেশ কিছুক্ষণ মুখে ব্যান্ডেজ জাতীয় কাপড় গুঁজে খেলতে হলো মেসিকে। শুধু ওই আঘতটাই নয়, রিয়ালের কড়া মার্কিংয়ে পড়ে ফাউলের শিকার হতে হয়েছে অনেক বারই। কিন্তু তাতে রুখা যায় নি তাকে। প্রথমে পিছিয়ে পড়ার পর দলকে সমতায় ফেরালেন। এরপর দল এগিয়ে গিয়েও যখন লিড ধরে রাখতে ব্যর্থ, তখনই তিনি নাড়িয়ে দিলেন বার্নাব্যুকে।

ম্যাচের ২৮ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসিমিরোর গোলে এগিয়ে যায় রিয়াল। কিন্তু ম্যাচে ফিরতে সময় লাগেনি বার্সার। ৩৩ মিনিটেই দলকে সমতায় ফেরান মেসি। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলের সমতায়। বিরতীর পর দ্বিতীয়ার্ধে ম্যাচের ঠিক ৭৩ মিনিটে রাকিতিচের চোখ ধাঁধানো গোলে এগিয়ে যায় অতিথিরা। ৮৫ মিনিটে সেই গোল পরিশোধ করেন রিয়ালের বদলি তারকা হামেস রদ্রিগেজ। এই গোলের পর বার্সার ম্যাচে ফেরার স্বপ্ন কি কেউ দেখেছিলেন? মেসি ভক্তরা নিশ্চিই আশায় বুক বেঁধে ছিলেন। আর প্রার্থনা করছিলেন প্রিয় তারকার মাইলফলক একই সঙ্গে প্রিয় দলের জয় দেখার। মেসিও ঠিকঠাক জ্বলে ওঠলেন। তার ইনজুরি টাইমে করা গোলেই জয় নিশ্চিত হলো বার্সার।

মেসির এমন উজ্জল দিনে একেবারেই নিজের ছায়া হয়ে থাকলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গেরাথ বেল, করিম বেনজেমাও। অন্যদিকে নেইমারকে ছাড়া মাঠে নেমে দুর্দান্তই খেলল বার্সা। ম্যাচের ৭৭ মিনিটে মেসিকে ফাউল করে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় রিয়াল অধিনায়ক সার্জিও রামোসকে। শেষ ১৩ মিনিট তাই দশ জনের দল নিয়ে খেলেছে রিয়াল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!