1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

মেসির জন্য আজ নতুন মাইলফলক স্পর্শ করার সুযোগ

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে

আজ রাতে এল ক্ল্যাসিকোতে মাঠে নামবে রিয়েল-বার্সা। এই ম্যাচে আর মাত্র দুটি গোল করতে পারলেই ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

মেসির এই মাইফলকে আজ বার্সার জয়ের কাজটাও যাবে অনেক সহজ হয়ে। অসম্ভব নয়। কেননা রিয়াল মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সবসময়ই দুর্দান্ত পারফর্ম করে থাকেন মেসি। এল ক্লাসিকোতে মেসির ২১ গোলের ১২টিই রিয়ালের মাঠে।

এর আগে স্প্যানিশ লা লিগায় ৩৪১ গোল করেছেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগে তার গোল সংখ্যা ৯৪, কোপা দেল রেতে ৪৩, ইউরোপিয়ান সুপার কাপে ৩। স্প্যানিশ সুপার কাপে প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন ১২ বার, আর ক্লাব বিশ্বকাপে ৫ বার।

এদিকে, আজ বার্সেলোনা একটু পিছিয়ে থেকেই মাঠে নামছে। লিগে ৩২ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৭২। রিয়াল ওদের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে, ম্যাচও খেলেছে একটি কম। বার্নাব্যুতে আজ বার্সেলোনাকে হারাতে পারলে রিয়াল লা লিগা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। অঙ্কের হিসাবে এরপরও বার্সেলোনার সুযোগ থাকবে, তবে সেটি শুধুই তাত্ত্বিকভাবে।

বাস্তবতা হচ্ছে, এই ম্যাচটাই শিরোপার লড়াইয়ে টিকে থাকার শেষ সুযোগ বার্সেলোনার। শুধু পয়েন্টের হিসাবেই নয়, ফর্মও এগিয়ে রাখছে রিয়াল মাদ্রিদকে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের মতো দলের বিপক্ষে পেয়েছে দুর্দান্ত জয়। সব ধরনের টুর্নামেন্টে সর্বশেষ পাঁচ ম্যাচের একটিতেও হারেনি রিয়াল। চার জয়ের পাশাপাশি একটি ড্র লিগে, অ্যাটলেটিকোর সঙ্গে। অন্যদিকে সর্বশেষ পাঁচ ম্যাচে বার্সেলোনা জিতেছে মাত্র দুই ম্যাচ, হেরেছে দুটি, একটি ড্র। জুভেন্টাসের মাঠ থেকে ৩-০ গোলে হেরে গেছে লুইস এনরিকের এ দল।

আজ তাদের লড়াইটা শুরু হবে রাত ১২.৪৫ মিনিটে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স ও সনি ইএপিএন এবং টেন ১.

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!