1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

মিশরে গির্জায় জোড়া বিস্ফোরণে নিহত ৪৮

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

মিশরের উত্তরাঞ্চলে একটি গির্জায় জোড়া বিস্ফোরণে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় অর্ধশত মানুষ। স্থানীয় দায়িত্বশীল কর্মকর্তারা এ তথ্য জানান। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (০৯ এপ্রিল) দেশটির তান্তার শহরে‘মার গ্রিগিস কপটিক’ গির্জায় ধর্মীয় একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার স্থানটি রাজধানী কায়রো থেকে ৬০ মাইল দূরে।

বিস্ফোরণের পর বিভীষিকময় পরিস্থিতি,প্রাথমিকভাবে এ বিস্ফোরণের কারণ সম্পর্কে জানা যায়নি। এটি উদ্দেশ্যমূলক হামলা বলে মনে করা হচ্ছে। এ হামলার জন্য দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

গত বছরের ডিসেম্বর কায়রোতে এ ধরনের এক বিস্ফোরণে ২৫ জনের প্রাণহানি হয়। যার মধ্যে অধিকাংশ নারী ও শিশু।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!