1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে ২ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ–সার বিতরণ তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শ্রমিকের পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মালালকে সাম্মনিক নাগরিকত্ব দিলো কানাডা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭
  • ২২ বার পড়া হয়েছে

শান্তিতে নোবেলজয়ী ১৯ বছর বয়সী মালালা ইউসুফজাইকে সাম্মনিক নাগরিকত্ব দিয়েছে কানাডা।
আর এই সম্মান নিতে বুধবার মালালা মঞ্চে পা রাখতেই পার্লামেন্টের সদস্যরা উঠে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান।
মালালা তার বক্তৃতায় বলেন, ‘কানাডার নাগরিকত্ব পেয়ে আমি সত্যিই গর্বিত। পাকিস্তানের নাগরিক হিসেবে আমি সব সময়ই নিজেকে ধন্য মনে করি। পাশাপাশি, আপনাদের দেশেরও নাগরিকত্ব পেয়ে আমি সম্মানিত।’
প্রধানমন্ত্রী জাস্টিন ত্রুদোকে ধন্যবাদ জানাতে গিয়ে তাঁর উল্কি নিয়ে হালকা রসিকতাও করেন মালালা। তিনি বলেন, ‘কানাডার ইতিহাসে উনি দ্বিতীয় কনিষ্ঠ প্রধানমন্ত্রী। উনি ইয়োগা করেন। আবার ওনার হাতে উল্কিও আছে। সবাই তাই ওনার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে থাকেন।’
মালালার রসিকতায় হাসির হুল্লোড় ওঠে দর্শকদের আসন থেকে। গুরুগম্ভীর পরিবেশ মুহূর্তে হাল্কা হয়ে যায়। এ দিন মালালার হাতে একটি প্রশংসাপত্র ও কানাডার পতাকা তুলে দেন প্রধানমন্ত্রী।
তবে শুধুমাত্র রসিকতাই নয়, তরুণ রাষ্ট্রনেতার প্রশংসাও করেন মালালা। তার মতে, নারীশিক্ষা, শরণার্থী সমস্যা বা মেয়েদের শিক্ষার মতো বিষয়গুলিতে কানাডা যেভাবে গুরুত্ব দিয়েছে তা উল্লেখযোগ্য। মালালা এও বলেন, ‘মেয়েদের লেখাপড়া নিয়ে কানাডা যে পরিমাণ সচেতন তার জন্য অবশ্যই সাধুবাদ প্রাপ্য দেশের প্রধানমন্ত্রীর।’
সারা বিশ্বের শিশুদের প্রতি নোবেলজয়ীর বার্তা, তারাও চেষ্টা করলে এক দিন ত্রুদোর মতো নেতা হতে পারবে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft