1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

ভেনেজুয়েলায় সরকারবিরোধী বিক্ষোভ : গুলিতে নিহত ৩

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে গুলিতে অন্তত ৩ জন নিহত হয়েছে। বুধবারের এসব ঘটনায় নিহতদের মধ্যে দু’জন শিক্ষার্থী ও দেশটির ন্যাশনাল গার্ডের এক সার্জেন্ট রয়েছে।
বিবিসি জানিয়েছে, নিহত দুই বেসামরিকের মধ্যে রাজধানী কারাকাসে এক কিশোর ও কলম্বিয়া সীমান্তের নিকটবর্তী শহর সান ক্রিস্টোবালে এক নারী নিহত হয়েছে।
কারাগারে আটক রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি ও দ্রুত প্রেসিডেন্ট নির্বাচনের দাবিতে বুধবার বিরোধী দল সবচেয়ে বড় বিক্ষোভের ডাক দেয়। এতে সাড়া দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক লাখ লোক মাদুরোবিরোধী বিক্ষোভে অংশ নেয়। রাতে রাজধানী কারাকাসের পূর্বে একটি বাণিজ্যিক ভবনের কাছে কয়েক হাজার লোক অবস্থান নিয়েছে। সেখানে মুখোশ পরা এক দল যুবককে সাইনবোর্ড-বিলবোর্ড ভেঙে রাস্তায় ব্যারিকেড দিতে দেখা গেছে। পরে তারা সেখানে অবস্থানকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর পাথর ও পেট্রোল বোমা ছুড়ে মারে। জবাবে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়ে মারে।
প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করেছেন, বিরোধীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে এবং দোকান লুটপাট করেছে। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থনে একটি অভ্যুত্থান ঘটানোর জন্য বিরোধীরা এই কাজ করছে। বিক্ষোভস্থল থেকে ৩০ জনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বিরোধীদলীয় নেতা ক্যাপরিলস বুধবার রাতে সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার আবারও বিক্ষোভের ডাক দিয়েছেন। তিনি বলেছেন, ‘আজ যদি আমরা ১০ লাখ জমায়েত হয়ে থাকি তাহলে কাল হবে আরো বেশি। একই জায়গায়, একই সময়ে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!