1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন

ভুটানে বাংলাদেশ চ্যান্সেরির ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ৩৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ হেজোতে বাংলাদেশ অ্যাম্বেসীর চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেছেন।
ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক এবং ভুটানের প্রধানমন্ত্রী দাসো তেসারিং তোবগে’র উপস্থিতিতে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী এই নামফলক উন্মোচন করেন।
এরআগে, হেজোতে বাংলাদেশের অ্যাম্বেসি প্রতিষ্ঠার জন্য জায়গা বরাদ্দে দুইদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো দামচো দর্জি নিজ নিজ দেশের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
পরে, ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী এবং ভুটানের ল্যান্ড কমিশন সচিব পেমা চেওয়াং অ্যাম্বাসীর জন্য জায়গা বরাদ্দের চুক্তিনামায় স্বাক্ষর করেন।
পরে, বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং জাতীয় সঙ্গীত বাজানো হয়।
ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের প্রধানমন্ত্রী দাসো তেসারিং তোবগে একটি সুসজ্জিত মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন প্রত্যক্ষ করেন। পরে তাঁরা মঞ্চ থেকেই বাংলাদেশের জন্য বরাদ্দকৃত জমিটিও দেখেন।
এরআগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেজোতে পৌঁছলে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো দামচো দর্জি, ভুটানের গণপূর্ত এবং মানব সেটেলমেন্ট বিষয়ক সচিব ফুনতুশো ওয়াংদি এবং ভুটানের ল্যান্ড কমিশন সচিব পেমা চেওয়াং প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft