1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

ভারতে সিরিজ জিতল বাংলাদেশ হুইলচেয়ার প্রতিবন্ধী ক্রিকেট দল

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭
  • ৮২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেট সাফল্যে যোগ হলো আরেকটি জয়ের মুকুট। ভারতের মাটিতে ভারতকে ২-১ ম্যাচে হারিয়ে সিরিজ জয় করেছে বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দল। অদম্য এই টাইগাররা ১৫ এপ্রিল শনিবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইমিগ্রেশন হয়ে দেশে ফিরেছে।

বাংলাদেশ হুইলচেয়ার প্রতিবন্ধী ক্রিকেট দলটি বাংলাদেশ সীমান্তের আখাউড়া স্থলবন্দর চেকপোস্টে পৌঁছলে তাদের ফুলেল শুভেচ্ছা জানায় প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। ভারতের দিল্লিতে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন ‘ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশন’ এবং ভারতের ‘প্যারা স্পোর্টস ফাউন্ডেশন’ নামের প্রতিবন্ধী ক্রিকেট দলের মধ্যে তিন ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজটি হয়।

গত বুধবার দিল্লির আরডি রাজপাল স্কুল মাঠে সিরিজের প্রথম ম্যাচে ভারতের হুইলচেয়ার ক্রিকেট দলকে ৮১ রানে হারায় বাংলাদেশ। ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতকে ২৫২ রানের লক্ষ্যমাত্রা দেয় বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। প্রথম ম্যাচে ৮১ রানে জিতলেও দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে হেরে যায় বাংলাদেশ। শুক্রবার শেষ ম্যাচে ১৫৬ রানে ভারতকে হারিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ হুইলচেয়ার প্রতিবন্ধী ক্রিকেট দল।

বুধবার সিরিজের প্রথম ম্যাচে দলের পক্ষে শারীরিক প্রতিবন্ধী শফিকুল ইসলাম ৪৮ বল খেলে ১১টি ছক্কা ও ২০টি চারের সাহায্যে ১৪৬ রানের অনবদ্য ইনিংস খেলেন। বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দল দেশে ফেরার পথে আখাউড়া স্থলবন্দর সীমান্তে ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মো. হেদায়েতুল আজিজ এবং প্রতিবন্ধী ক্রিকেট দলের অধিনায়ক মো. হাবিব মোল্লা ঢাকাটাইমসকে এসব তথ্য নিশ্চিত করেন।

শনিবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইমিগ্রেশন হয়ে বাংলাদেশ হুইলচেয়ার প্রতিবন্ধী ক্রিকেট দলটি বিজয় বেশে বাংলাদেশ সীমান্তের আখাউড়া স্থলবন্দর চেকপোস্টে এসে পৌঁছায়। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে দলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তখন তাদের মিষ্টিমুখ করানো হয়। আখাউড়া প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দেয়া হয়।
গত ১০ এপ্রিল সকালে বাংলাদেশ হুইলচেয়ার শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের ১৫ সদস্যসহ ২১ সদস্যের একটি দল আখাউড়া স্থলবন্দর সীমান্তপথে ভারতে গিয়েছিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!