1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ভারতের উত্তর প্রদেশে ২ হাজার মাদ্রাসা ও মসজিদ কঠোর নজরদারিতে - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল

ভারতের উত্তর প্রদেশে ২ হাজার মাদ্রাসা ও মসজিদ কঠোর নজরদারিতে

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে

দিল্লি ও উত্তর প্রদেশে হামলা পরিকল্পনার অভিযোগে ৫ জনকে আটকের পর ভারতের উত্তর প্রদেশের ২ হাজার মাদ্রাসা ও মসজিদ নিরাপত্তার জালে ফেলে এসব প্রতিষ্ঠান তল্লাশী করে দেখছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। যে হামলা পরিকল্পনার জন্যে ৫ জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে একজন মসজিদের ইমামও রয়েছেন। পুলিশের এক সিনিয়র কর্তা বলেছেন, নিরাপত্তা জালে এনে ওই ২ হাজার মাদ্রাসা ও মসজিদ তল্লাশী করে দেখা হচ্ছে কোনো সন্ত্রাসীর সম্পৃক্ততা সেখানে রয়েছে কি না।

তবে উত্তর প্রদেশের ওই ২ হাজার মাদ্রাসা ও মসজিদের মধ্যে দেড় হাজার প্রতিষ্ঠান আগেভাগেই পুলিশের নজরদারিতে ছিল। এর আগে আটক জঙ্গি সন্দেহে বেশিরভাগ প্রভাবশালী ছাত্র যারা বিভিন্ন মাদ্রাসায় অধ্যয়ন করত। ফলে পুলিশের কাছে উত্তর প্রদেশের মাদ্রাসা ও মসজিদগুলো এখন জঙ্গি সন্দেহের বশবর্তী হয়ে দাঁড়িয়েছে।

সংখ্যালঘু বিষয়ক বিভাগের হিসেবে ৫০০ মাদ্রাসার মধ্যে ১৫টি রয়েছে ডিগ্রি ও ৫৫টি উচ্চ মাধ্যমিক পর্যায়ের। বিজনরের পুলিশ এসপি অজয় শানি বলেন, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা এসব মাদ্রাসা ও মসজিদগুলোর ওপর কঠোর নজরদারি রেখেছে। কোনো বহিরাগত এসব প্রতিষ্ঠানে আসা যাওয়া করছেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। দায়িত্ববান নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের এসব মাদ্রাসা ও মসজিদের সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ রাখার জন্যে অনুরোধ জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। যাতে কোনো তরুণ বিভ্রান্ত হয়ে জঙ্গি সম্পৃক্ততায় জড়িয়ে না পড়ে। তরুণদের প্রতি সংবেদনশীল আচরণ করার কথাও বলছে পুলিশ যাতে তারা জঙ্গি ফাঁদে জড়িয়ে না পড়ে।

গত বৃহস্পতিবার এ যৌথ অভিযানে ৬টি রাজ্য থেকে পুলিশ ৪ তরুণকে গ্রেফতার করে যাদের বয়স ১৯ থেকে ২৫ বছর। তাদের বিরুদ্ধে দিল্লি ও উত্তর প্রদেশের বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। এছাড়া পুলিশ আরো ৮ তরুণকে আটক করেছে। এদের ৬ জনকে জিজ্ঞাসাবাদ করছে মহারাষ্ট্র পুলিশ। পুলিশ ধৃতদের কাছ থেকে আইএস জঙ্গি সংশ্লিষ্ট পুস্তকও পেয়েছে। এছাড়া আটকের পর যে চার তরুণকে ছেড়ে দেওয়া হয়েছে তাদের আগামী ৬ মাস নজরদারির মধ্যে রাখা হবে। টাইমস অব ইন্ডিয়া

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!