1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

ব্যস্ত সড়কে হঠাৎ গর্ত, পড়ে গেল ২ গাড়ি!

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ৭১ বার পড়া হয়েছে

চেন্নাইয়ের ব্যস্ততম আন্না সালাই সড়ক। প্রতিদিনকার মতোই পিচঢালা পোক্ত সড়কটি দিয়ে সমানে ছুটে চলেছে বাস-মাইক্রোবাস এবং ব্যক্তিগত গাড়ি। ফুটপাতে ছোটাছুটি ব্যস্ত নাগরিকদের।

সামনে ছুটতে গিয়ে একটি বাস হঠাৎই দেবে যেতে থাকলো নিচের দিকে? ঘটনা কী? বুঝে ওঠার আগে ঠিক সেই জায়গাটায় দেবে যেতে থাকলো আরেকটি প্রাইভেটকার।

কী ভয়ানক, কী বিপদ! চিৎকার-চেঁচামেচি শুরু হলো চারদিকে। বয়োজ্যেষ্ঠরা জোরে জোরে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে থাকলেন, এ কীসের আলামত?

এমনি একটি দুর্ঘটনা ঘটলো রোববার (৯ এপ্রিল) ভরদুপুর ২টার দিকে তামিলনাড়ুর রাজধানী শহর চেন্নাইয়ে। তবে এতে কারও প্রাণহানি হয়নি। পিচঢালা সড়কে গর্তে পড়ে যাওয়‍া গাড়ি দু’টি। প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, হঠাৎ মাটি সরে যাওয়ার কারণে সড়কে এই বিশাল গর্তটির সৃষ্টি হয়েছে। আর মাটি সরে থাকতে পারে মেট্রো রেলের কাজ চলছে বলে। ক’দিন আগেই আন্না ফ্লাইওভারের কাছে একটি গর্তের সৃষ্টি হয়, তার ঠিক ৫০ মিটারের মধ্যে রোববার এই ঘটনাটি ঘটলো।

দুর্ঘটনাকবলিত মেট্রোপলিটন ট্রান্সপোর্ট করপোরেশনের (এমটিসি) ওই বাসের চালক জানান, তিনি গাড়ি চালানোর সময় হঠাৎ খেয়াল করেন গাড়িটির চলনে অস্বাভাবিক অবস্থা। তিনি তখন ভাবেন হয়তো চাকা পাংচারের ঘটনা ছিল। কিন্তু যখন তিনি উঁকি মেরে দেখলেন তখন দেখেন সড়কে বিশাল গর্ত, আর তাতে দেবে যাচ্ছে তাদের গাড়ি। তৎক্ষণা‍ৎ তিনি যাত্রীদের গাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলেন, যাত্রীরা নামার পর গাড়িটি ক্রমেই আরও নিচে দেবে যেতে থাকে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তামিলনাড়ুর অর্থমন্ত্রী ডি জয়কুমার। তিনি বলেছেন, এই দুর্ঘটনাটি মাটি সরে যাওয়ার কারণে ঘটেছে বলে আমরা আশঙ্কা করছি। মেট্রো রেলের কাজ চলছে বলে হয়তো এটি হয়েছে। আমরা এখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তী পদক্ষেপে এগোবো।

ঘটনাস্থলকে ঘেরাও করে গাড়ি দু’টি উদ্ধারে তৎপরতায় নামে রাজ্যের ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী বাহিনী। এছাড়া ওই সড়কে এ ধরনের আর কোনো ঝুঁকিপূর্ণ স্পট আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!