1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

বীর্য পাচার চেষ্টায় গ্রেপ্তার ১

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

ছয়টি ছিপিতে করে লাওসে বীর্য পাচারের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থাইল্যান্ডের পুলিশ। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

দেশটির কর্তৃপক্ষ বলছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় নং খাই শহর দিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। এ সময় তাঁর কাছে থাকা ব্যাগে বীর্য-ভরা ছিপিগুলো পাওয়া যায়।

থাই পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি স্বীকার করেছেন, জব্দ করা বীর্য লাওসের একটি ক্লিনিকে নিয়ে যাচ্ছিলেন তিনি।

প্রতিবেশী থাইল্যান্ড ও ভিয়েতনামে নিষিদ্ধ করার পর লাওসে বাণিজ্যিক সারোগেসি (গর্ভ ভাড়া নিয়ে সন্তানের জন্ম) ব্যাপক হারে বেড়েছে।

থাই পুলিশ বলছে, জব্দ করা বীর্য চীন ও ভিয়েতনামের পুরুষদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে।

বীর্য পাচার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তি একজন থাই নাগরিক। তিনি পুলিশকে বলেছেন, গত বছর ১২ বার বীর্য পাচার করেছেন। ব্যাংককের বিভিন্ন ক্লিনিক থেকে বীর্য সংগ্রহ করেন তিনি। পরে তা লাওসের ক্লিনিকে পাচার করে দেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি বলেছেন, তিনি কম্বোডিয়ার একটি হাসপাতালেও একাধিকবার বীর্য সরবরাহ করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!