1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

বাংলাদেশের ব্যাপারে ভারতের অভিন্ন নীতিতে প্রধানমন্ত্রীকে সোনিয়ার আশ্বাস

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ৬৭ বার পড়া হয়েছে

নিকট প্রতিবেশী বাংলাদেশ প্রশ্নের ভারতের সকল রাজনৈতিক দলের অভিন্ন অবস্থান গ্রহণের বিষয়ে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করলেন ভারতীয় জাতীয় কংগ্রেস দলীয় সভানেত্রী সোনিয়া গান্ধী।
আজ সন্ধ্যায় এখানে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সোনিয়া গান্ধী বলেন, ‘আমাদের মধ্যে রাজনৈতিক মতভিন্নতা থাকতে পারে। কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ব্যাপারে আমাদের অবস্থান অভিন্ন।’
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, সোনিয়া গান্ধী দু’দেশের মধ্যে সম্পাদিত স্থল সীমানা চুক্তিকে স্বাগত জানিয়েছেন। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময় এই চুক্তির উদ্যোগ নেয়া হয়।
প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি অর্জনে তার পদক্ষেপের বিষয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলেন। সোনিয়া গান্ধী আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের উচ্ছসিত প্রশংসা করেন।
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে শেখ হাসিনার গৃহীত পদক্ষেপের কথা জেনে সোনিয়া গান্ধী বলেন, কঠোর হাতে এই সামাজিক ব্যাধি দমন করতে হবে।
সোনিয়াগান্ধীর সঙ্গে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ও জাতীয় কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব শহীদুল হক ও আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!