1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

ফের ঢাকা সফরে আসছেন ভারতীয় সেনাপ্রধান

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭
  • ৩৫ বার পড়া হয়েছে

দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও দৃঢ় করতে চার দিনের সফরে ঢাকা আসছেন ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত। তিনি ২৭-৩০ এপিল ঢাকা অবস্থান করবেন বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো  হয়েছে।
বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি আরও জানায়, বাংলাদেশ সফরকালে রাওয়াত দুই দেশের সামরিক সম্পর্ক মজবুত করতে নেয়া বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে আলোচনা করবেন।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে প্রতিবেশী এ দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে চুক্তি ও সমঝোতা হয়। এর মধ্যে বাণিজ্য ছাড়াও উল্লেখযোগ্য ছিল প্রতিরক্ষা সহযোগিতা।

একই সঙ্গে যুদ্ধজাহাজসহ সামরিক অস্ত্র কেনার বিষয়ে ৫০০ মিলিয়ন ডলার ঋণের প্রস্তাব দেয় দেশটি। ৩১ মার্চ তিন দিনের সফরে বাংলাদেশে আসেন ভারতের সেনাপ্রধান। দায়িত্ব নেয়ার পর সেটি ছিল তার প্রথম বাংলাদেশ সফর। খবরে আরও বলা হয়, এ বছর চীন থেকে দুটি সাবমেরিন কেনে বাংলাদেশ। এভাবে বেইজিংয়ের প্রধান অস্ত্র আমদানিকারক হয়ে উঠছে ঢাকা। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, মালদ্বীপ, সিসিলি এবং মরিসাস থেকে মিয়ানমার এবং নেপালে চীনা প্রভাব ঠেকানোর চেষ্টা করছে ভারত।সূত্র- এইবেলা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!