1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

ফুটবলের তিন কিংবদন্তি: ফের তর্ক শুরু, সর্বকালের সেরা কে

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭
  • ৮৭ বার পড়া হয়েছে

জার্মানির একদল বিজ্ঞানী কয়েক বছর আগে ফুটবল নিয়ে পড়েছিলেন!

গোলের সামনে এসে এই বেটেখাটো লোকটার মাথার মধ্যে কী চলে, তা নাকি তাঁরা গবেষণাগারে বসে বের করে ফেলেছেন! জেনে গিয়েছেন সেই অজানা রহস্য, যা ভেদ করার জন্য মরিয়া বিশ্বের সব বড় বড় দল।

বের্নাবাউতে ঐতিহাসিক এল ক্লাসিকোয় কনুইয়ের গুঁতোয় রক্তাক্ত হয়েও মেসির ঐশ্বরিক ফুটবল দেখার পর কিন্তু পাল্টা প্রশ্ন জাগছে। দরকার আছে কি অত জটিল করে ভাবার? নাকি লিওনেল মেসি নামক যে চলমান বিনোদন আমাদের সামনে রয়েছে, সব কিছু ভুলে শুধু তার আস্বাদন নেওয়া উচিত? মেসির সাফল্যের পিছনে বিজ্ঞান খুঁজব? তাঁর অসামান্য সব পরিসংখ্যান নিয়ে ব্যস্ত হয়ে পড়ব? নাকি স্রেফ দর্শনার্থীর মতো মজা নিতে থাকব যে, ফুটবলের সেরা থিয়েটার দেখছি। যত দিন দেখা যায়, মেসি ম্যাজিক উপভোগ করি।

এল ক্লাসিকোতে দুর্ধর্ষ পারফরম্যান্সের পরে ফের তর্ক শুরু হয়ে গিয়েছে, তিনিই কি সর্বকালের সেরা? বার্সেলোনার কোচ লুইস এনরিকে সেই তর্কের গতি বাড়িয়ে দিয়েছেন। বলে দিয়েছেন, মেসিই সর্বকালের সেরা। তাঁর দুই তারকা সতীর্থ লুইস সুয়ারেজ এবং আন্দ্রে ইনিয়েস্তা বলেছেন, চাপের মুখে বারবার দুরন্ত হয়ে ওঠা মেসির সঙ্গে কারও তুলনাই করা চলে না।

রোনাল্ডোর সঙ্গে দ্বৈরথ এ বার ফিকে হতে শুরু করেছে। একমাত্র তুলনা হিসেবে ফুটবলভক্তদের মাথায় আসছে দুই কিংবদন্তির নাম। পেলে এবং মারাদোনা। সঙ্গীতে যেমন বিঠোফেন, মোৎজার্ট, বাখ, তেমনই ফুটবলে পেলে, মারাদোনা, মেসি। যত দিন মিউজিক থাকবে, তত দিন থেকে যাবে ক্লাসিকাল ত্রয়ীকে নিয়ে তুলনা। যত দিন ফুটবল থাকবে, চলবে কিংবদন্তি ত্রয়ীকে নিয়ে তর্ক।

পেলে, মারাদোনার ভক্তরা এখনও কোরাস গেয়ে চলেছেন, ওঁর তো বিশ্বকাপই নেই। পেলে তিনটে বিশ্বকাপ জিতেছেন। মারাদোনার একার কৃতিত্বে আর্জেন্তিনাকে বিশ্বকাপ দেওয়ার নজির আছে। ক্লাসিকো দেখার পরে প্রশ্ন উঠে গিয়েছে, সত্যিই কি বিশ্বকাপ পেলেন কি পেলেন না, তা দিয়ে আর মাপা হবে মেসির ফুটবল ঐশ্বর্যকে? নাকি কৈশোরে অতলান্তিক পেরিয়ে লা মাসিয়া অ্যাকাডেমিতে পাড়ি দেওয়া তিনি যে আট বার লা লিগা চ্যাম্পিয়ন, চার বার স্প্যানিশ কাপ বিজয়ী, চার বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এবং বার্সেলোনার হয়ে ৫০০ গোলের অনন্য নজির গড়ে ফেললেন, সেটাকে মনে রাখা হবে?

এমনিতেও মেসি একা নন। বিশ্বকাপ না জেতাদের গ্রহে আরও অনেক কিংবদন্তি আছেন। তাঁরা খুব খারাপ ফুটবলার ছিলেন, কেউ বলবে না। জর্জ বেস্ট বিশ্বকাপ জেতেননি। য়োহান ক্রুয়েফ বিশ্বকাপ জেতেননি। খেলার জগতের সেরা বিনোদনকারী হিসেবে থেকে গিয়েছে তাঁদের নাম। সক্রেটিসের ব্রাজিল বিশ্বকাপ জেতেনি। জিতেছিল কাফুর ব্রাজিল। তবু ‘দ্য বিউটিফুল গেম’-এর পতাকাবাহক বলতে লোকে সক্রেটিসের ব্রাজিলকেই বোঝে, কাফুর ব্রাজিলকে নয়।

বার্সেলোনার কোচ থাকাকালীন পেপ গুয়ার্দিওলাকে এক বার প্রশ্ন করা হয়েছিল, মেসিকে কি কাল বিশ্রাম দেবেন? গুয়ার্দিওলা পাল্টা প্রশ্ন করেন, ‘‘কেন?’’ প্রশ্নকর্তা সাংবাদিক ভ্যাবাচ্যাকা খেয়ে চুপ। এর পর গুয়ার্দিওলা বলতে শুরু করেন, ‘‘শুনুন, মেসির খেলা দেখতেই লোকে টিকিট কেটে মাঠে আসে। মেসি খেলতে ভালবাসে। আর আমি ওকে যত পারব খেলিয়ে যাব।’’ গুয়ার্দিওলার সহজ, সরল ব্যাখ্যাটাই হয়তো টেমপ্লেট হিসেবে থেকে যাবে। আনন্দ দেওয়ার নিরিখে তিনিই অবিসংবাদী এক নম্বর। তা সে পেলে, মারাদোনার মতো তাঁর ঘরে বিশ্বকাপ থাকুক বা না থাকুক।আনন্দবাজার

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!