1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির সাথে আমরা একমত : এরশাদ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির সাথে আমরা একমত। বর্তমান সরকার অনেক উন্নয়ন করেছে উল্লেখ করে তিনি বলেন, সীমিত অর্থ দিয়ে সরকার এতো উন্নয়ন কিভাবে করছে এটা বিস্মিত হবার মতো।
আজ শুক্রবার বেলা ১১টায় শহরের বাংলা স্কুল খেলার মাঠে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা জাতীয় পার্টির আহবায়ক কেফায়েত উল্লাহ নজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য ও এলজিইডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি ও সুনীল শুভ রায় ।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, যারা মানুষকে পুড়িয়ে মারে, নির্যাতন করে, তাদের সেই রাজনীতি আমরা সমর্থন করি না। আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী।
তিনি বলেন, আওয়ামী লীগ ও আমাদের আদর্শ ও দল ভিন্ন হতে পারে। কিন্তু আমাদের উদ্যেশ্য একটাই, তাহলো- বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি, তাই আগামীতে আমরা পরস্পর একসাথে কাজ করে দেশকে আরো উন্নয়নের দিকে নিয়ে যাবো।
এরশাদ আরো বলেন, আমরা আলাদা জোট করতে চাই। প্রায় ৩০টি ইসলামিক রাজনৈতিক দল মিলে এই জোট করব। এর অর্থ এই নয় যে, আমরা সরকারের বিরুদ্ধে। আমরা আমাদের দলকে আরো শক্তিশালী করতে চাই।
এরশাদ বলেন, আওয়ামী লীগ অনেক শক্তিশালী দল। জাতীয় পার্টিও শক্তি সঞ্চয় করতে চায়। সামনের দিনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দেশ পরিচালনা করবে উল্লেখ করে এরশাদ বলেন, জাতীয় পার্টিকে আরো সুসংহত করতে হবে।সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!