1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব বিরোধী কোনো চুক্তি করবেন না : ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ৭২ বার পড়া হয়েছে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাথে দেশের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব বিরোধী কোনো চুক্তি করবেন না। দেশের স্বার্থ সংশ্লিষ্ট কোন চুক্তির ব্যাপারে প্রধানমন্ত্রী হিমালয়ের মতো অটল থাকবেন। জাতীয় স্বার্থ অক্ষুন্ন রেখে যাতে সবকিছু ঠিক থাকে সে দিক লক্ষ্য রেখেই ভারতের সাথে চুক্তি করা হবে। মন্ত্রী গত কাল রাজধানীর কুড়িল বিশ্বরোড ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের (পিপিপি ভিত্তিক) নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এ প্রকল্পের ভবিষ্যত নিয়ে শংকিত হবার কোন কারণ নেই। উন্নয়ন কাজ বন্ধ নেই। কাজ চলছে। আগামী দু’সপ্তাহ অর্থ্যাৎ ১৫ দিনের মধ্যে ফ্যানডিং প্রক্রিয়ায় কাজ শুরু হবে। উড়াল সেতুর কাজ চলছে।
তিনি আরও বলেন,ড্রিম প্রজেক্ট ও পিপিপি প্রজেক্ট দু’টি উন্নয়ন কাজ করা হচেছ। মেট্রো রেলের কাজটি জাইকা করছে। গুলশান বোমা হামলা ঘটনার পর ৬ মাস আমাদের কাজ বিলম্বিত হয়েছে। আশা করি আগামী ২০১৮ সালে প্রথম ধাপের উন্নয়ন কাজ শেষ করতে পারবো।
তিস্তা চুক্তির বেশ অগ্রগতি হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বন্ধুর মতো। এব্যাপারে হতাশ হবার কোন কারণ নেই। যিনি গঙ্গা চুক্তি করতে পারেন তিনি তিস্তা চুক্তিও করতে পারেন।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের (পিপিপি) অফিস সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়। প্রকল্পের রুট হল শাহজালাল আর্ন্তর্জাতিক বিমানবন্দর-কুড়িল-বনানী, মহাখালী-তেজগাঁও-মগবাজার-কমলাপুর-সায়েদাবাদ-যাত্রাবাড়ি-ঢাকা চট্টগ্রাম মহাসড়ক (কুতুবখালী)। প্রকল্পটির কাজ তিনটি ধাপে সম্পন্ন করা হবে। সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!