1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

পাকিস্তানের বেলুচিস্তানে ৪ শতাধিক বিচ্ছিন্নতাবাদী জঙ্গির আত্মসমর্পণ

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
  • ৪০ বার পড়া হয়েছে

পাকিস্তানের গোলযোগপূর্ণ বেলুচিস্তান প্রদেশে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের ৪৩৪ জন জঙ্গি আত্মসমর্পণ করেছে।
শুক্রবার সন্ধ্যার পর এসব বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করে।
আত্মসমর্পণকারীরা এতোদিন বালুচ রেভ্যুলেশন আর্মি (বিআরএ) ও বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) ছাড়াও কয়েকটি ছোট ছোট বিচ্ছিন্নতাবাদী গ্রুপের হয়ে কাজ করে আসছিল।
এদের বিরুদ্ধে নিরাপত্তা স্থাপনা ও কর্মকর্তাদের ওপর হামলা চালানোর আভিযোগ রয়েছে।
আত্মসমর্পণ অনুষ্ঠানে পাকিস্তান সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির রিয়াজ বলেন, ‘যারা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরতে ইচ্ছুক তাদের স্বগত জানানো হবে।’
তিনি বলেন, ‘যে কেউ অস্ত্র সমর্পণ করতে চাইলে তাকে স্গত জানানো হবে।
এসময় বেলুচ মুখ্যমন্ত্রী নওয়াব সানাউল্লাহ জেহরি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিদেশি গোয়েন্দা সংস্থা প্রদেশের নিরীহ লোকদের বিপথে চালিত করে এবং উস্কানি দিয়ে তাদের ব্যবহার করেছে।’
আত্মসমর্পণের পর নিষিদ্ধ বিএলএ-এর গুরুত্বপূর্ণ কমান্ডার শের মোহাম্মদ বলেন, তারা ‘পাকিস্কান-বিরোধী’ মহলের হাতে প্রতারিত হয়েচেন।
একজন উর্ধতন কর্মকর্তা জানান, এ পর্যন্ত দেড় হাজারের বেশি বিচ্ছিন্নতাবাদী জঙ্গি আত্মসমর্পণ করেছে।
পাকিস্তান দাবি করে থাকে দেশে রাষ্ট্রবিরোধী কর্মকান্ড পরিচালনার জন্য লোকেদের উস্কানি ও প্রশিক্ষণ দিতে আফগানিস্তান ও ইরানের সঙ্গে তাদের সীমান্ত ব্যবহৃত হচ্ছে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!