1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষে নিহত-১ কৃত্রিম সংকট তৈরির দায়ে তারাগঞ্জে সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় ধর্ম অবমাননার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ ও মানববন্ধন সাদুল্লাপুরের ইদিলপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মুমূর্ষু ধতরা বিল; পীরগঞ্জের কৃষি, পরিবেশ ও মৎস্যসম্পদের মৃতপ্রায় উৎস ! গাইবান্ধায় রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য পাঠের আসর তারুণ্যের উৎসব উপলক্ষে গাইবান্ধায় প্রীতি নারী ফুটবল ম্যাচ অতিরিক্ত ফি আদায় নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সতর্কতা স্থানীয় ক্লিনিক রক্ষায় সন্তান জন্মদানে ১ হাজার ইউরো বোনাস দিচ্ছে ফরাসি শহর জুলাই হত্যাকাণ্ডের খুনিদের ফিরিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য : প্রেস সচিব

পলাশবাড়ীর কৃতি সন্তান সবুজ প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পেয়ে গর্বিত

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ১৪০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ প্রচন্ড ইচ্ছা শক্তিই মানুষকে বড় লোকে পরিণত করে। প্রতিভার বিকাশ ঘটায়। মেধা শক্তিকে কাজে লাগিয়ে আলোকিত মানুষের স্বীকৃতি পাওয়া যায়। গোবরেও পদ্ম ফুলের জন্ম হয়। ছাঁইয়ের ভেতরেও সোনা মেলে। এমন উজ্জ্বল উদাহরণ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের গৃধারীপুর গ্রামের কৃষক পরিবারের কৃতি সন্তান সাব্বির হোসেন সবুজ। তার পিতা শফিকুল ইসলাম। তিনি একজন অভাবী কৃষক। আর মাতা বিউটি বেগম গৃহিনী। উভয় দস্পতির মেধাবী পুত্র সাব্বির হোসেন সবুজ গত ২২ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরতœ শেখ হাসিনার হাত থেকে স্বর্ণপদক গ্রহণ করে গাইবান্ধা জেলার মুখ উজ্জ্বল ও আলোকিত করেছেন। ওই দিন তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ৪র্থ বারের মত দেশের বিশ্ববিদ্যালয় সমূহের বিভিন্ন অনুষদে সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত ২’শ ৩৩ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করেন। এই পদক প্রাপ্তদের মধ্যে পলাশবাড়ীর মেধাবী মুখ সাব্বির হোসেন সবুজ অন্যতম প্রতিভার অধিকারী। তিনি দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থী হিসেবে এই স্বর্ণপদক লাভ করেন।

তার জীবন বৃত্তান্তের তথ্যে জানা যায়, অভাবী কৃষক পরিবারের এই মেধাবী ছাত্রের জন্ম ১৯৯০ সালের ১০ জানুয়ারিতে। প্রচন্ড ইচ্ছা ও মেধা শক্তিকে কাজে লাগিয়ে সাব্বির হোসেন সবুজ পলাশবাড়ীর গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০০৬ সালে এসএসসি, পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজ থেকে ২০০৮ সালে এইচএসসি, দিনাজপুুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২০১৩ সালে ডিভিএম এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬ এমএস পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে সিজিপিএ তালিকায় মেধাবী শিক্ষার্থী হিসেবে স্বর্ণপদক লাভ করেন। বর্তমানে তিনি এমএস ডিফেন্স কোর্স শেষে ফলাফলের অপেক্ষা করছেন এবং অবকাশ সময়ে সুপারভাইজারদের তত্ত্বাবধানে রিসার্চ ও থিসিসের কাজে মনোযোগী হয়েছেন। তার ইচ্ছা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ও একজন ভালো মানের গবেষক হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft