1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী প্রেসক্লাবে সাংবাদিক পাপুল সরকারের জন্মদিন উদযাপন পলাশবাড়ীতে ডা. সাদিকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ইনকিলাব মঞ্চের ওসমান হাদী গুলিবিদ্ধের প্রতিবাদে গাইবান্ধায় মশাল মিছিল গোবিন্দগঞ্জে দ্রুত ইপিজেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালন ১২ ডিসেম্বর গোবিন্দগঞ্জ হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি খুনে টাইলস মিস্ত্রি গ্রেপ্তার তারাগঞ্জে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল তারাগঞ্জে অধ্যক্ষ সালামের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন সাদুল্লাপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের পরিচিতি ও আলোচনা সভা

পলাশবাড়ীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন : প্রেমিকার বিষপান

  • আপডেট হয়েছে : শনিবার, ৮ এপ্রিল, ২০১৭
  • ১১১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ বিয়ের দাবিতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় প্রেমিকের বাড়িতে অনশনের একপর্যায়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন শ্যামা আকতার (১৯) নামে এক প্রেমিকা। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হোসেনপুর ইউনিয়নের শাইনদহ গ্রামের প্রেমিক শাকিল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। বিষপানে অসুস্থ হয়ে শ্যামা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। শ্যামা আকতার ওই উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর গ্রামের আব্দুল গোফফার মিয়ার মেয়ে। সে পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শাইনদহ গ্রামের আবুল হোসেনের ছেলে শাকিল মিয়ার (২৩) সাথে শ্যামা আকতারের প্রেমের স¤পর্ক চলে আসছিল। কিন্তু শুক্রবার সন্ধ্যায় শাকিলের সম্মতিতে অন্য জায়গায় তার বিয়ে ঠিক করে পরিবার। এ খবর শুনে প্রেমিকা শ্যামা বিয়ের দাবিতে শাকিলের বাড়িতে অবস্থান নেয়।

এদিকে শ্যামা শাকিলের বাড়িতে অবস্থান নেয়ায় ওই পরিবারের লোকজন শ্যামাকে বেধড়ক মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টা চালায়। কিছুক্ষণ পর শ্যামা শাকিলের বাড়িতেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন বিষয়টি থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আমল অবগত করলে তিনি সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে শ্যামাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft