1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পলাশবাড়ীতে বসতবাড়ির জমি নিয়ে বিরোধে নিহত ১ : আহত ১ - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

পলাশবাড়ীতে বসতবাড়ির জমি নিয়ে বিরোধে নিহত ১ : আহত ১

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭
  • ২১৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বসতবাড়ীর জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে মোসলেম উদ্দিন প্রধান (৬৫) নিহত ও চম্পা বেগম (৩০) গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের রাইতি নড়াইল গ্রামে। নিহত মোসলেম উদ্দিন ওই গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে। গুরুতর আহত হয় খলিলের স্ত্রী চম্পা বেগম।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বসতবাড়ীর জমি নিয়ে মোসলেম উদ্দিনের সঙ্গে তার চাচাতো ভাই জোবেদ আলীর বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দু’পক্ষের মধ্যে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের মারপিটে গুরুতর আহত হয় মোসলেম উদ্দিন ও চম্পা বেগম। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথে মোসলেম উদ্দিন মারা যান। আহত চম্পা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

গাইবান্ধা সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রেজিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!