1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক

পলাশবাড়ীতে পুলিশ হেফাজতে ডাকাতের মৃত্যু

  • আপডেট হয়েছে : শনিবার, ১ এপ্রিল, ২০১৭
  • ৮২ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে থানা পুলিশ হেফাজতে এক ডাকাতের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের সাকোয়া ব্রীজ নামক স্থানে ডাকাতি সংঘটিত করার প্রস্তুতিকালে স্থানীয় জনতা ডাকাতদলের চার সদস্যকে হাতে-নাতে আটক করে। পরে স্থানীয়রা আটককৃত চার ডাকাতকে গণধোলাই দিয়ে টহল পুলিশের কাছে সোর্পদ করে। পুলিশ ভোর ৫টায় আটক ডাকাতদের প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের থানায় নিয়ে আসে। থানা পুলিশ আটক চার ডাকাতদের মধ্যে গুরুতর আহত আবু বক্কর সিদ্দিককে (৩৫) শনিবার দুপুর ২টা ৪০মিনিটে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গিলে তার মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তনয় কুমার জানান, মৃত অবস্থায় পুলিশ আবু বক্কর সিদ্দিককে হাসপাতালে নিয়ে আসে। নিহত আবু বক্কর সিদ্দিক গোবিন্দগঞ্জ থানার কালিতলা দক্ষিণ মিরুপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। আটককৃত অপর তিন ডাকাত একই উপজেলার কালিতলা বাজারের মৃত খোরশেদের ছেলে শফিকুল ইসলাম (২৮), কালিতলার গোপিনাথপুর গ্রামের মৃত জহরুলের ছেলে লাল মিয়া (২০) ও পলাশবাড়ী উপজেলার সাকোয়া মাঝিপাড়া গ্রামের অপছেল ব্যাপারীর ছেলে আইয়ুব আলী (৪৫)। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে এজাহার নামীয় ২০ জন ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন।
আটককৃত চার ডাকাতের মধ্যে আবু বক্কর সিদ্দিকের মৃত্যুর খবর নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল আলম জানান, শুক্রবার রাতে সাকোয়া ব্রীজের কাছে ডাকাতি প্রস্তুতিকালে স্থানীয় জনগণের গণপিটুনীতে তারা আহত হয়। পরে তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আহতদের মধ্যে আবু বক্কর সিদ্দিক গুরুতর অসুস্থ্য হলে পুনরায় হাসপাতালে নেয়ার পথে শনিবার দুপুরে তার মৃত্যু ঘটে। নিহত ডাকাতের লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!