1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নাশকতার মামলায় গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার গাইবান্ধা-২ আসনের বিএনপি-জামায়াতের প্রার্থীকে শোকজ পলাশবাড়ীতে যুবদলের নির্বাচনে করণীয় শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত গাইবান্ধায় শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ বিতরণ পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গোবিন্দগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

পরিত্যক্ত বসতবাড়ী সরকারের হেফাজতে রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আপডেট হয়েছে : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ১২২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে পরিত্যক্ত বসতবাড়ী সরকারের হেফাজতে রাখতে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কাল শেরে বাংলানগরে একনেক সভায় এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
একনেক সভার পর এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘ আজ একনেক সভায় প্রধানমন্ত্রী বলেছেন, পরিত্যক্ত বসতবাড়ী যেন সরকারের বেহাত না হয়, এ ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
তিনি জানান, প্রধানমন্ত্রীর অনুসাশন হচ্ছে-পরিত্যক্ত এসব বসতবাড়ীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের জন্য নতুন ভবন নির্মাণ করতে হবে। পরিত্যক্ত এসব জমির উপযুক্ত ব্যবহারও নিশ্চিত করতে হবে।
পরিকল্পনা মন্ত্রী বলেন, আমরা প্রত্যেক সরকারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসনের ব্যবস্থা করতে চাই। যাতে তারা সুষ্ঠু পরিবেশে বসবাস করতে পারেন। এতে তাদের কাছ থেকে আরো ভাল সেবা পাওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী সব জেলা রেজিস্ট্রি ও সাব রেজিস্ট্রি অফিসে পর্যায়ক্রমে আধুনিক ভবন নির্মাণসহ অফিস আধুনিকায়নের নির্দেশনা দিয়েছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী। সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft