1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
নববর্ষ উদযাপনে এবার কোন হুমকি নেই: ডিএমপি কমিশনার - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎ঈদে বুড়িমারী স্থলবন্দরে টানা ১১ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঈদের আনন্দ বিষাদে রূপ নিল পাটগ্রামে, সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত গাইবান্ধায় পুনাকের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ র‌্যাবের নতুন মহাপরিচালক গাইবান্ধার কৃতি সন্তান আহসান হাবীব পলাশ গোবিবন্দগঞ্জে দু’টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বাড়িঘর লন্ডভন্ড গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ : চেয়ারম্যানের অপসারণ দাবী গাইবান্ধা জেলা পরিষদে নতুন প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের যোগদান পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি

নববর্ষ উদযাপনে এবার কোন হুমকি নেই: ডিএমপি কমিশনার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
  • ৭১ বার পড়া হয়েছে

বাংলা নববর্ষ আমাদের প্রাণের উৎসব। নববর্ষের আয়োজন নিরাপদ করতে এবার রাজধানীতে ১১ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও নববর্ষ উদযাপনে এবার কোন হুমকি নেই তবুও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা সংশ্লিষ্ট সকল প্রস্তুতি রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার সকালে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারের এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। ডিএমপি কমিনার আরও বলেন, নিরাপত্তার অংশ হিসেবে মটর সাইকেলে কোন যাত্রী ওঠা যাবে না। তবে স্ত্রী ও সন্তান বহন করতে পারবে।

তিনি আরও বলেন, ১৪ তারিখ বিকেল ৫ টার পর কোন উম্মুক্ত স্থানে কোন ধরণের সমাবেশ করা যাবে না। রমনায় প্রবেশের ও বাহিরের জন্য নিদিষ্ট গেট ব্যবহার করতে হবে। এই সকল বিষয় নিশ্চত করতে রমনাপার্ক সিসি টিভির আওতায় রাখা হবে। এছাড়া রমনার বটমূলে ঢুকতে সবাইকে তল্লাশী করার পাশাপাশি রমনার ফুটপাত হকার মুক্ত রাখা হবে বলে তিনি জানিয়েছেন।

আসাদুজ্জামান মিয়া জানান, নববর্ষের র‌্যালিতে অংশগ্রহণকারীদের চারুকলার সামনে থেকেই অংশগ্রহণ করতে হবে। র‌্যালি চলাকালে রাস্তার মধ্যে থেকে কেউ এই র‌্যালিতে অংশগ্রহণ করতে পারবে না বলেও তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!